একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?

০১ আগস্ট ২০২৬, ০৬:১২ PM
সাফ চ্যাম্পিয়নশিপের ড্র

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র © সংগৃহীত

পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপের আগামী আসর আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ।

ফিফার নিষেধাজ্ঞায় আপাতত টুর্নামেন্টের ড্রয়ে ছিল না নেপাল। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নেপালকে বাংলাদেশের গ্রুপেই অন্তর্ভুক্ত করা হবে। সেক্ষেত্রে ‘এ’ গ্রুপে ৪টি দল হবে এবং যেখান থেকেই সেমিফাইনালে উঠবে দুটি দল। আর নিষেধাজ্ঞা বহাল থাকলে বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কাকে নিয়েই তিন দলের গ্রুপ হবে। সেখান থেকেও শেষ চারে খেলবে শীর্ষ দুটি দল।

অন্যদিকে ‘বি’ গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপের অপর দল মালদ্বীপ। ‘বি’ গ্রুপ থেকেও সেমিফাইনালে জায়গা করে নেবে শীর্ষ দুই দল।

এবারের টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ২০১৮ সালের পর আবারও সাফের আয়োজক হচ্ছে বাংলাদেশ। সবশেষ ২০০৩ সালে মহাদেশীয় এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। মাঝে দীর্ঘ ২০ বছরের অপেক্ষা কাটিয়ে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত আসরে সেমিফাইনালে উঠে কিছুটা আশার আলো দেখিয়েছিল বাংলাদেশ। কিন্তু শিরোপা উল্লাসে মেতে উঠা হয়নি। এবার ঘরের মাঠের সমর্থনকে কাজে লাগিয়ে দুই দশকের শিরোপাখরা কাটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপ পর্ব ড্র

গ্রুপ-এ: বাংলাদেশ, নেপাল (শর্তসাপেক্ষে) ভুটান ও শ্রীলঙ্কা

গ্রুপ-বি: ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। 

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬