বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন

০১ আগস্ট ২০২৬, ০৫:৫০ PM
ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কাজী সালাহউদ্দিন

ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কাজী সালাহউদ্দিন © সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ফের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন। 

আজ শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

এর মাধ্যমে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সাফের সভাপতির দায়িত্বে রয়েছেন ফুটবলার কাজী সালাউদ্দিন। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বাফুফেতে তাঁর ১৬ বছরের অধ্যায়ের সমাপ্তি হলেও সাফে নেতৃত্ব ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি।

সাফের গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে সভাপতির বয়সসীমা (৭০ বছর) এবং সর্বোচ্চ দুই মেয়াদের সীমাবদ্ধতা তুলে দেওয়ার পর সালাহউদ্দিনের পুনর্নির্বাচনের পথ উন্মুক্ত হয়। এবার তিনি নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে প্রার্থী হন। অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

এছাড়া এই কংগ্রেসে বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ সাফের নতুন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬