‘সেরা কোচ’ নিয়োগে বাফুফের পাশে থাকতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪ মে ২০২৬, ০৯:৫৩ PM
আমিনুল হক

আমিনুল হক © সংগৃহীত

হ্যাভিয়ের কাবরেরার অধ্যায় শেষ হওয়ার পর নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়ে বাফুফেতে ২৩০টি আবেদন জমা পড়েছিল। প্রাথমিক বাছাই শেষে সেই তালিকা এখন ১১ জনে নেমে এসেছে, যেখান থেকে চূড়ান্তভাবে জাতীয় দলের নতুন প্রধান কোচকে বেছে নেওয়া হবে।

আগামী ১৫ মে নতুন কোচের নাম ঘোষণার কথা। এর আগে, ১৩ মে জাতীয় দল কমিটির সর্বশেষ সভার সূত্রে জানা গেছে, দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলদের মতো তারকাদের সামলানো এই কোচ খেলোয়াড়ি জীবনে ম্যানচেস্টার সিটির জার্সিও গায়ে তুলেছিলেন। কোচিং ক্যারিয়ারে রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহামের মতো ক্লাবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

কোলম্যানের পাশাপাশি আলোচনায় আছেন জার্মান কোচ বার্নড স্টর্কও। সাবেক এই ডিফেন্ডার বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৪৬টিসহ বুন্দেসলিগায় ১৭০টি ম্যাচ খেলেছেন। কোচ হিসেবে হাঙ্গেরি ও কাজাখস্তান জাতীয় দল পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার।

বৃহস্পতিবার (১৪ মে) ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে কোচ ইস্যুতে কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, ‘আমার সাথে ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের কথা হয়েছে এবং তার যে টিম রয়েছে তাদের সাথেও আমরা আলোচনা করেছি। এবং সেই কোচের যে শর্টলিস্ট, সেটা সম্পর্কেও তিনি আমাকে অবগত করেছেন।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করি, দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে, আমরা কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। একজন ফুটবলার হিসেবে এবং বাংলাদেশের মানুষের ফুটবল নিয়ে যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে, আমরা আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের যে দর্শকদের যে চাওয়া ও প্রত্যাশা রয়েছে, আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে সেরা মনে হবে এবং যাকে নিয়োগ দিলে আমাদের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে, সেই মানুষটিকে নিয়োগ দেব ইনশাল্লাহ।'

বাফুফের সামর্থ্য প্রসঙ্গে আমিনুল বলেন, ‘আমি ইতিমধ্যে বলেছি যে বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয়, সব সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে ইনশাল্লাহ।’

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9