‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির

০৯ আগস্ট ২০২৬, ০৮:১৪ PM
গণমাধ্যমে কথা বলছেন তাবিথ আউয়াল

গণমাধ্যমে কথা বলছেন তাবিথ আউয়াল © সংগৃহীত

এক মৌসুম শেষ হওয়ার পর নতুন মৌসুম শুরুর আগের বিরতিতে জাতীয় দলের অনেক ফুটবলারই সাধারণত জেলা পর্যায়ে বিভিন্ন শৌখিন টুর্নামেন্ট ও ম্যাচে অংশ নেন। সামাজিকতা, রাজনৈতিক অনুরোধ কিংবা কখনো কখনো অর্থের বিনিময়েও এসব ম্যাচে খেলতে দেখা যায় তাদের।

তবে এবার বিষয়টি নিয়ে জাতীয় দলের ফুটবলারদের সতর্ক করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। রবিবার (৯ আগস্ট) বিকেলে বাফুফে ভবনে জাতীয় দলের ফুটবলারদের এসব শৌখিন ম্যাচে অংশ নেওয়ার বিষয়ে সতর্ক করে দেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, ‘এ রকম বিষয় আমাদের সামনে এলে গুরুত্ব দিয়ে দেখব। সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

এদিকে জাতীয় দলের আগামী ফিফা উইন্ডো সেপ্টেম্বরে। এই সময়ে কিরগিজস্তানে খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। একইসময়ে সাফের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠেই বহুদলীয় টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাফুফে। তবে জাতীয় দল কমিটির সভাতেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান তাবিথ আউয়াল।

বাফুফে সভাপতি মনে করছেন, ‘আমরা বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের জন্য দুই দেশের সম্মতি পেয়েছি। আবার কিরগিজস্তানেও আমাদের আমন্ত্রণ রয়েছে। জাতীয় দল কমিটির সভায় আমরা সিদ্ধান্ত নেব যে ঘরের মাঠে টুর্নামেন্ট করব নাকি বাইরে যাব।’

অন্যদিকে সম্প্রতি বিশ্বকাপ ফুটবল স্বত্ব বিক্রি করতে চেয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সদস্য দেশগুলো বছরে ৪০ মিলিয়ন ডলার সহায়তা পেতে পারত। তবে নানা আলোচনা-সমালোচনার পর এই পরিকল্পনা ভেস্তে যায়। সম্প্রতি আন্তর্জাতিক মিডিয়ায় উঠে এসেছিল, ইনফান্তিনোর পক্ষেই রায় দিচ্ছে বাফুফে। 

এ নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা কোনো সিদ্ধান্ত নিলে নির্বাহী কমিটির সভার মাধ্যমে নেই এবং আপনাদের জানাই। যেহেতু ইতোমধ্যে প্রকল্প বাতিল হয়েছে এ নিয়ে আর কিছু বলার নেই। আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি।’

বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬