ফের বিশ্বকাপ টিকিটের দাম বাড়াল ফিফা

১১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ PM
ফের বিশ্বকাপ টিকিটের দাম বাড়াল ফিফা

ফের বিশ্বকাপ টিকিটের দাম বাড়াল ফিফা © সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য নতুন ও আরও বেশি দামের টিকিট ক্যাটাগরি যুক্ত করেছে ফিফা। প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে ক্যাটাগরি ১-এর “ফ্রন্ট” আসনের দাম সর্বোচ্চ ৪ হাজার ১০৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইনগলউডে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

গত সপ্তাহে এই ম্যাচের জন্য ক্যাটাগরি-১ টিকিটের সর্বোচ্চ দাম ছিল ২ হাজার ৭৩৫ ডলার। পরে “ফ্রন্ট ক্যাটাগরি” নামে নতুন উচ্চমূল্যের স্তর যুক্ত করা হয়।

এছাড়া কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তাদের বিক্রয় ওযয়েবসাইটে “ফ্রন্ট ক্যাটাগরি-২” যুক্ত করেছে ফিফা, যেখানে ওই ম্যাচের টিকিটের দাম ১ হাজার ৯৪০ থেকে ২ হাজার ৩৩০ ডলারের মধ্যে রাখা হয়েছে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

ফিফা আগে তাদের তথ্যে ক্যাটাগরি ১-কে “সবচেয়ে দামি আসন, যা মূলত নিচের সারিতে থাকে” বলে উল্লেখ করেছিল। তবে ধারণা করা হচ্ছে, কিছু আসন ওই ক্যাটাগরির বাইরে রেখে নতুন দামের স্তরে যুক্ত করা হয়েছে।

এদিকে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টরন্টোতে কানাডার উদ্বোধনী ম্যাচে “ফ্রন্ট ক্যাটাগরি-১” টিকিটের দাম সর্বোচ্চ ৩ হাজার ৩৬০ ডলার নির্ধারণ করা হয়েছে। রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলোর জন্য ফিলাডেলফিয়ায় ৯০৫ ডলারের টিকিটও এই স্তরে যুক্ত করা হয়েছে।

গত সপ্তাহে ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য বাড়িয়ে ১০ হাজার ৯৯০ ডলার করেছে, যা আগে ছিল ৮ হাজার ৬৮০ ডলার। নিউ-জার্সি মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালে ক্যাটাগরি-২ টিকিটের দাম ৭ হাজার ৩৮০ ডলার (আগে ৫ হাজার ৫৭৫) এবং ক্যাটাগরি-৩ টিকিট ৫ হাজার ৭৮৫ ডলার (আগে ৪ হাজার ১৮৫) নির্ধারণ করা হয়েছে। তবে বৃহস্পতিবার ফিফার ওয়েবসাইটে ফাইনালের কোনো টিকিট পাওয়া যায়নি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বারবার বলেছেন, আসন্ন বিশ্বকাপের ১০৪টি ম্যাচেই দর্শক আসন পূর্ণ থাকবে। তবে উচ্চমূল্যের কারণে সমর্থকদের সমালোচনার পর ডিসেম্বর মাসে “সাপোর্টার্স-টায়ার” নামে তুলনামূলক সাশ্রয়ী টিকিট ক্যাটাগরিও চালু করা হয়। 

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬