একাদশে নেই ফাহামিদুল, শমিত, জামাল

০৯ অক্টোবর ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:১৮ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের পর সিঙ্গাপুরের বিপক্ষেও শুরুর একাদশে ছিলেন না জামাল ভুঁইয়া। হংকং-চায়না ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও বিষয়টি আলোচনায় উঠেছিল। তবে মাঠে না নামলেও জামালই অধিনায়ক থাকছেন, এমনটা জানিয়েছিলেন বাংলাদেশ কোচ কোচ হ্যাভিয়ের কাবরেরা। এবার ঘরের মাঠে আরও একবার জামালকে ছাড়াই শুরুর একাদশ সাজালেন স্প্যানিক এই কোচ।

জামালের মতো ইতালিপ্রবাসী ফাহামিদুল ইসলামও শুরুর একাদশে জায়গা পাননি। নম্বর নাইন পজিশনে শেখ মোরছালিন মাঠ মাতাবেন। হংকং, চায়নার বিপক্ষে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে রাইট উইংয়ে রাকিব হোসেন এবং লেফট উইংয়ে ফয়সাল ফাহিম জায়গা পেয়েছেন। এছাড়া মিডফিল্ডে হামজা চৌধুরীর সঙ্গে সোহেল রানা সিনিয়র ও সোহেল রানা জুনিয়র থাকছেন। তবে কানাডাপ্রবাসী শমিত সোমও শুরুর একাদশে জায়গা পাননি। এছাড়া রক্ষণ সামলাবেন সাদ-উদ্দিন, তারিক কাজী, শাকিল আহাদ তপু ও তাজ-উদ্দিন। 

বাংলাদেশের একাদশ: মিতুল মারমা, তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন ও ফয়সাল ফাহিম।

ভূমিকম্প সহনশীল করতে ঢাকা ঘিরে ‘মেগা প্ল্যান’, নিয়োগ পাবেন …
  • ২৪ জুন ২০২৬
অভিনেতা জাহের আলভী দুই দিনের রিমান্ডে
  • ২৪ জুন ২০২৬
রাবিতে গবেষণার তহবিল বণ্টনে নতুন নীতি, গবেষকদের অগ্রাধিকার
  • ২৪ জুন ২০২৬
বাংলা-ইংরেজির পাশাপাশি চাইনিজ ও জাপানিজ ভাষা শিক্ষার উদ্যোগ…
  • ২৪ জুন ২০২৬
চার্জ দেওয়া শেষ, তবু প্লাগে চার্জার? বর্ষায় বাড়তে পারে ঝুঁকি
  • ২৪ জুন ২০২৬
মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক…
  • ২৪ জুন ২০২৬