হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হামজা চৌধুরী

০৬ অক্টোবর ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৪৮ PM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © সংগৃহীত ছবি

আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে গত ৩০ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করেন জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা। তবে দলের প্রস্তুতিতে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে একাধিক খেলোয়াড়ের ইনজুরি সমস্যা।

ইনজুরির কারণে ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও সুমন রেজা ক্যাম্প ছেড়ে চলে গেছেন। এছাড়া আরেক ফরোয়ার্ড মোহাম্মদ আল আমিন, এবং রক্ষণের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় তপু বর্মন ও তারিক কাজী এখনও অনুশীলনে ফিরতে পারেননি।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে কোচ ক্যাবরেরা বলেন, 'সুমন আর ইব্রা দুজনেই শুরুতে ভালো অবস্থায় ছিল। এমনকি তারিক, তপু আর আল আমিন—এই পাঁচজনই ক্যাম্পে যোগ দিয়েছিল। কিন্তু আমরা তাদের মধ্যে ইনজুরি সমস্যা শনাক্ত করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সুমন ও ইব্রাকে ম্যাচের জন্য প্রস্তুত করতে, কিন্তু দুঃখজনকভাবে তা সম্ভব হয়নি। তারা চিকিৎসা পরিকল্পনা নিয়ে নিজ নিজ ক্লাবে ফিরে গেছে।'

উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাইপর্বে প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে হংকংয়ের সংগ্রহ চার পয়েন্ট। গ্রুপ পর্বে টিকে থাকতে হলে এই দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই জামাল ভূঁইয়াদের দলের সামনে।

 

 

রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9