মুফতি আমির হামজার ওপর হামলা

০৮ অক্টোবর ২০২৫, ০৪:২০ PM
আমির হামজার ওপর হামলা

আমির হামজার ওপর হামলা © সংগৃহীত

রিকশাচালকের কাছ থেকে চাঁদা দাবি করার প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর জুরাইন সেতু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকুল ইসলাম। 

তিনি বলেন, এদিন রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর জুরাইন সেতু মার্কেটের সামনে রিকশাচালকের কাছে চাঁদা দাবি করে একদল বখাটে সন্ত্রাসী। চাঁদা না দেওয়ায় তারা রিকশাচালকের ওপর চড়াও হয়।

শফিকুল ইসলাম বলেন, ঘটনাটির প্রতিবাদ জানালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলা চালায় ওই সন্ত্রাসীরা। এতে মাথা ফেটে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬