প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করল বাংলাদেশ

১০ জুন ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ১০:২৬ AM
প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ল বাংলাদেশ

প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ল বাংলাদেশ © সংগৃহীত

ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বেশ কয়েকটি জোরাল আক্রমণে গিয়েছিল বাংলাদেশ। পাল্টা আক্রমণের সুযোগ তৈরি করে সিঙ্গাপুরও। তবে জালের দেখা পাচ্ছিল না কোনো দলই। এতে গোলশূন্য অবস্থাতেই প্রথমার্ধের খেলা শেষ হবার শঙ্কা জেগেছিল। তবে প্রথমার্ধের ৪৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে লিড নিয়ে বিরতিতে গেছে সিঙ্গাপুর।

মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়ামে শুরুর থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ জমে উঠে খেলা। যদিও বাংলাদেশকে ম্যাচের শুরুর দিকে খুব বেশি আক্রমণ গড়ার সুযোগ দেয়নি সফরকারীরা। 

প্রথমার্ধের ১০ মিনিটেই এগিয়ে যেতে পারতো সিঙ্গাপুর। তবে জর্ডানের হেডে সহজ সুযোগ পেয়েও তা লুফে নিতে পারেনি সং উই ইয়াং। অল্প দূরত্ব থেকে শট নিয়েও গোলপোস্টে রাখতে পারেননি। 

ম্যাচের ৩১তম মিনিটে স্বাগতিকদের বড় বিপদ থেকে বাঁচান মিতুল মারমা। ইখসান ফান্দির শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলকিপার।


বিপরীতে বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন বাংলাদেশের শমিত সোম। তবে প্রত্যাশিত গোলের দেখা মেলেনি। এছাড়া তরুণ ফাহামেদুলও বেশ কয়েকবার বল নিয়ে সিঙ্গাপুরের বক্সের দিকে তেড়ে গিয়েছিলেন। কিন্তু ফিনিশিংয়ের অভাবে আসেনি গোল।

ম্যাচের ৪৪তম মিনিটে বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সফরকারীরা। এ সময়ে বলটা ধরতে পারেননি লাল-সবুজের গোলকিপার মিতুল। ডি-বক্সের মধ্যে হেড দিয়ে ডান দিকে ঢেলে দেন সিঙ্গাপুরের একজন।

সেখানে সুযোগ বুঝেই শট নেন সং উই ইয়াং। বেশ খানিকটা দূর থেকে দৌড়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী। তবে ততক্ষণে বিপদ হয়ে গেছে। শেষমেশ ১-০ গোল ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950