সালাহর হাতে আরেকটি স্বীকৃতি, আসছে আরও

২৪ মে ২০২৫, ০৯:৫৪ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৯:২০ AM
মোহাম্মদ সালাহ

মোহাম্মদ সালাহ © সংগৃহীত

চমৎকার এক মৌসুম কাটিয়ে ফের প্রিমিয়ার লিগের মৌসুম সেরার স্বীকৃতি পেলেন মোহাম্মদ সালাহ। লিভারপুলকে দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিশরীয় এই ফরোয়ার্ড। ৪ ম্যাচ হাতে রেখে ট্রফি জিতেছে অ্যানফিল্ড ক্লাবটি। ২৮ গোলের পাশাপাশি ১৮ অ্যাসিস্টে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন সালাহ।

২০১৭-১৮ মৌসুমেও লিগ সেরা হয়েছিলেন সালাহ। এবার থিয়েরি অঁরি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেমাঞ্জা ভিদিচ ও কেভিন ডি ব্রুইনার পর পঞ্চম ফুটবলার হিসেবে দু'বার এই পুরস্কার পেলেন তিনি।

এদিকে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের পথেও এগিয়ে আছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। মৌসুম শেষ হওয়ার আগেই নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউক্যাসেল ইউনাইটেডের স্ট্রাইকার আলেক্সান্দার আইসাকের চেয়ে পাঁচ গোলে এগিয়ে আছেন তিনি।

৩৮ ম্যাচের মৌসুমে এর আগে কোনো খেলোয়াড়ই ৪৬ গোলে অবদান রাখেনি। এমনকি ৪২ ম্যাচের মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের ৪৭ গোলের কীর্তিকে ছাপিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন সালাহ। এবার অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সেই সুযোগের অপেক্ষায় এই ফরোয়ার্ড।

চলতি মৌসুমে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬টি অ্যাসিস্ট-ও বেশি করেছেন সালাহ। এতে প্রথম ফুটবলার হিসেবে তার সামনে গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার ও মৌসুমসেরা পুরস্কার জেতার হাতছানি। চলমান মাসের শুরুতে তৃতীয়বারের মতো ফুটবল রাইটার্স অ্যাসোসিশেয়নের ভোটে বর্ষসেরা হন সালাহ।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬