এটিএম শামসুজ্জামানের মৃত্যুর খবরটি গুজব

১৫ মে ২০২০, ১০:৫৭ PM
অভিনেতা এটিএম শামসুজ্জামান

অভিনেতা এটিএম শামসুজ্জামান © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফের প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বরাবরের মতো বিব্রত তার পরিবার। তার মেয়ে কোয়েল আহমেদ জানিয়েছেন, তার বাবার মৃত্যুর খবরটি সঠিক নয়।

তিনি গণমাধ্যমকে বলেন, এ পর্যন্ত আমার বাবাকে নিয়ে এত বার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে, বিষয়টি নিয়ে আমি নিজেই বিব্রত। বিশেষ করে প্রতি রমজানে এই রকম মিথ্যা খবর বেশি নাড়াচাড়া দিয়ে ওঠে।

তিন বলেন, বাবা বর্তমানে ভালো আছেন এবং নিজ বাসাতেই আছেন। আজ ইফতারের পর এ নিয়ে এত এত ফোন কল এসেছে যে আমি নিজেই আতঙ্কিত হয়েছি।

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছে।

এটিএম শামসুজ্জামান অভিনয়ে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পান রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘এতটুকু আশা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। অভিনয়ের বাইরে পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9