রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ

৩১ জানুয়ারি ২০২৬, ০৮:২২ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ PM
জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করার থাকলেও সেটি হচ্ছে না।

জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের পরবর্তী তারিখ জানানো হবে।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইশতেহার ঘোষণা করবে  বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই অনুষ্ঠানের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে আলাদা ইশতেহার ঘোষণা করা হবে।

ট্যাগ: জামায়াত
১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬