একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন হাসপাতালে

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
অভিনেতা আফজাল হোসেন

অভিনেতা আফজাল হোসেন © ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু হওয়ার কথা ছিল। তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে শুটিং বাতিল করা হয়েছে।

বিষয়টি সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে  গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি নিজের জীবনের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় শুরু হয় এ ওয়েব ফিল্মের শুটিং। সেখানে চারদিন শুটিংয়ের পর দেশে ফেরেন সবাই।

শিহাব শাহীন বলেন, মঙ্গলবার থেকে শুটিং শুরু করতে চেয়েছিলাম। কিন্তু আফজাল হোসেন হঠাৎ ফোনে জানালেন তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। নিউমোনিয়া সমস্যায় হাসপাতালে ভর্তি হচ্ছেন। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং করা সম্ভব নয়।

কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
এআই যুগে তরুণরা কেন সাইবার প্রতারণার শিকার হচ্ছে
  • ১৮ নভেম্বর ২০২৬
বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে দুর্বৃত্তদের আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
২৭৯ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন, তবু ভৈরব নদে প্রাণ ফেরেনি
  • ১৮ নভেম্বর ২০২৬
১৮ ডিসেম্বরই মেডিকেলের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত, রিট নিয়ে য…
  • ১৮ নভেম্বর ২০২৬
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে পরামর্শক নিয়োগ, আবেদন ৩০…
  • ১৮ নভেম্বর ২০২৬