কতদিন ধরে আলাদা থাকছেন, জানালেন তাহসান

১১ জানুয়ারি ২০২৬, ১১:২৬ AM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ১১:৩১ AM
সোশ্যাল মিডিয়ায় তাহসান–রোজা দুজনের হাসিমুখ দেখা যেত প্রায়ই

সোশ্যাল মিডিয়ায় তাহসান–রোজা দুজনের হাসিমুখ দেখা যেত প্রায়ই © ফাইল ছবি

বছর ঘুরতেই বিচ্ছেদের সুর। টিকল না তাহসান–রোজার সংসার। ২০২৫ সালের ৪ জানুয়ারি দ্বিতীয় বিবাহের কারণে খবরের শিরোনাম তাহসান। সোশ্যাল মিডিয়ায় দুজনের হাসিমুখ দেখা যেত প্রায়ই। তবে কিছুদিন ধরে গুঞ্জন, দুজনের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না।

শুধু তাই নয়, গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন এই দম্পতি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় খবর চাউরের মাঝেই অভিনেতা-গায়কে তাহসান নিজেই নিশ্চিত করেছেন, এই দম্পতি এখন আর একসঙ্গে থাকছেন না।

কেন সংসার ভাঙার সিদ্ধান্ত নিলেন, এই প্রশ্নে তার জবাব, ‘‘সেটা অনেক বড় প্রসঙ্গ, এখন বলতে চাই না। সব চূড়ান্ত হলেই আমি জানাব।’’ একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এমনটাই জানান।

কতদিন ধরে তারা আলাদা থাকছেন। সাক্ষাৎকারে উঠে এসেছে এই তথ্য। এতে তিনি বলেন, ‘‘গত বছরের সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।’’

‘‘সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে রয়েছি। আমার সময় কাটছে একা ট্রাভেল করে। ঘোরাঘুরি করছি, এই। আর এই সময়ে আমার সঙ্গী বই। ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে।’’

উল্লেখ্য, রোজা ইসলাম তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। তিনি পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

জমকালো আয়োজনে নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২৯ আগস্ট ২০২৬
মেধার পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক মানুষ হতে হবে: ইউজিসি চে…
  • ২৯ আগস্ট ২০২৬
রুয়েটের জমি পুনরুদ্ধারে দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • ২৯ আগস্ট ২০২৬
এনসিপি-কওমি ছাত্রদের পাল্টাপাল্টি কর্মসূচি—শিল্পকলায় কোনো প…
  • ২৯ আগস্ট ২০২৬
এআই ব্যবহার করে রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
  • ২৯ আগস্ট ২০২৬
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ …
  • ২৯ আগস্ট ২০২৬