ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে পঞ্চায়েত সিজন-৫, দেখবেন যেভাবে

১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ PM
জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের নতুন সিজন মুক্তি পেতে যাচ্ছে ডিসেম্বরে

জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের নতুন সিজন মুক্তি পেতে যাচ্ছে ডিসেম্বরে © সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে জনপ্রিয় টিভি সিরিয়াল পঞ্চায়েত সিজন-৫। আগামী ৩ ডিসেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে সিরিজটির নতুন সিজন। আবারও উত্তরপ্রদেশের কাল্পনিক গ্রাম ফুলেরা এবং সেখানকার পরিচিত চরিত্র সচিবজি, প্রধানজিসহ অন্যদের নিয়ে পর্দায় ফিরছে সিরিজটি।

নতুন সিজনে হাসি, আবেগ, গ্রাম্য রাজনীতি ও ক্ষমতার লড়াইয়ের পাশাপাশি থাকছে নানা অপ্রত্যাশিত ঘটনা। আগের সিজনগুলোর মতো এবারও ফুলেরা গ্রামের রাজনৈতিক সমীকরণ ও বাসিন্দাদের দৈনন্দিন জীবনের নানা গল্প তুলে ধরা হবে।

নতুন সিজনের অন্যতম আকর্ষণ হচ্ছে গ্রামের ক্ষমতার পালাবদল। এবার নতুন প্রধানপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ক্রান্তি দেবী (সুনীতা রাজওয়ার) ও বনরাকস (দুর্গেশ কুমার)। ফলে ফুলেরা গ্রামের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

‘পঞ্চায়েত ৫’-এ কী কী থাকছে?

আগের সিজনের শেষ পর্বে গ্রামের নির্বাচনী লড়াইয়ের পর ক্রান্তি দেবীর হাতে ক্ষমতা যায়। নতুন সিজনে সেই পরিবর্তনের প্রভাব পড়বে ফুলেরার রাজনীতিতে। বনরাকসের ক্ষমতায় উত্থানের পর গ্রামে শুরু হতে পারে নতুন দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্বিতা ও নানা নাটকীয় ঘটনা।

নতুন দায়িত্ব পাওয়ার পর বনরাকস নিজের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারবেন, নাকি তার কথাগুলো শেষ পর্যন্ত প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে—এসব প্রশ্নের উত্তর মিলবে নতুন সিজনে।

ফিরছেন পুরোনো চরিত্ররা

পঞ্চম সিজনেও সচিবজি অর্থাৎ অভিষেক ত্রিপাঠীর চরিত্রে ফিরছেন জিতেন্দ্র কুমার। তাঁর সঙ্গে থাকছেন রঘুবীর যাদব, নীনা গুপ্ত, সুনীতা রাজওয়ার, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার ও অশোক পাঠক।

সিরিজটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র। দীপক কুমার মিশ্র, চন্দন কুমার ও অরুণাভ কুমারের সৃষ্টি এই সিরিজটি প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)।

নির্মাতারা যা বলছেন

প্রাইম ভিডিও ইন্ডিয়ার এসভিওডি কনটেন্ট অ্যাকুইজিশনের পরিচালক ও প্রধান মনীশ মেঙ্গানি জানিয়েছেন, চারটি সিজন ধরে ফুলেরা ও সেখানকার বাসিন্দারা দর্শকদের জীবনের অংশ হয়ে উঠেছেন।

অন্যদিকে, টিভিএফের প্রেসিডেন্ট বিজয় কোশি বলেন, ‘পঞ্চায়েত’ তাদের কাছে শুধু একটি সিরিজ নয়। দর্শকদের ভালোবাসাই এই সাফল্যের সবচেয়ে বড় প্রাপ্তি। তাঁর দাবি, পঞ্চম সিজনে পৌঁছানো মাত্র দুটি ভারতীয় ওটিটি সিরিজের মধ্যে অন্যতম ‘পঞ্চায়েত’।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ জুন মুক্তি পেয়েছিল সিরিজটির চতুর্থ সিজন। এবার আগামী ৩ ডিসেম্বর থেকে ভারতসহ বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘পঞ্চায়েত ৫’।

ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে পঞ্চায়েত সিজন-৫, দেখবেন যেভাবে
  • ১৮ নভেম্বর ২০২৬
ওসমান ফারুকের পর এমপিদের পদত্যাগের গুজবে আক্রান্ত বিএনপি
  • ১৮ নভেম্বর ২০২৬
পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের খতিব আটক
  • ১৮ নভেম্বর ২০২৬
হোটেলে ভাত খেতে গিয়ে উধাও পুলিশের পিকআপ ভ্যান , নিয়ে গেল কে
  • ১৮ নভেম্বর ২০২৬
গেইটে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানে…
  • ১৮ নভেম্বর ২০২৬
পেছাল আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১৮ নভেম্বর ২০২৬