সিলেটে ড্র করেও সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ

০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫০ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

সিলেট টেস্টের শেষদিনে জয়ের সমীকরণ মেলাতে পারেনি কোনো দলই। শেষ পর্যন্ত ড্র মেনেই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে। যদিও বিকেল ৪টায় মাঠে নেমে আলোক পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা ছিল আম্পায়ারদের। তবে এর আগেই ম্যাচের সমাপ্তি টানার সিদ্ধান্ত নেন দুই দলের অধিনায়ক। ততক্ষণে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ১৮৫ রান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল স্বাগতিকদের বাকি ৬ উইকেট তুলে নেওয়া।

এদিকে সিলেট টেস্ট ড্র হলেও সিরিজে জয় পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের জয় তুলে নিয়ে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্ট অমীমাংসিত থাকায় ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা।

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য ৩৬৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৮৪ রান করেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে একসময় জয়ের স্বপ্ন দেখলেও ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকানের ঘূর্ণিতে চাপে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত আলোকস্বল্পতার কারণে দিনের খেলা বন্ধ হয়ে যায়। লিটন দাস ৭ ও মেহেদী হাসান মিরাজ ১ রানে অপরাজিত থাকেন।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সবকটি উইকেট হারিয়ে ৩৫৬ রান সংগ্রহ করে। জবাবে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ২৪২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ করে ৩৮৬ রান। এতে ৩০ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

শেষ দিনের সকালে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২২ রানের ব্যবধানে তিন উইকেট হারায় তারা। আগের দিন ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজ ১৪২ রান করে নাঈম হাসানের বলে আউট হন। এরপর জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারেই শামার জোসেফকে ফিরিয়ে দেন নাঈম। 

তবে জোশুয়া বিশপের ১১ বলে ২০ রানের ঝোড়ো ইনিংসে দ্রুত রান বাড়ায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে তারা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ৩৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ওয়ারিকান। ২১ রান করে তানজিদ হাসান ক্যাচ দেন জোশুয়া ডা সিলভার হাতে। পরে ১৪ রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও এলবিডব্লিউ করেন এই স্পিনার।

এরপর তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজন মিলে গড়েন ১৩৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। হৃদয় ৮২ রান করে ওয়ারিকানের বলে আউট হন। মুশফিকের ব্যাট থেকে আসে ৪৯ রান। এরপর লিটন ও মিরাজ আর কোনো উইকেট পড়তে দেননি। তবে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়ায় শেষ দিনের অপেক্ষায় থাকতে হয় দুই দলকে।

ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে সড়কে পড়ে যান মা, ইজিবাইকের চাপা…
  • ০৯ নভেম্বর ২০২৬
লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল, ডিলারের ঘর ভেঙে সার লুটের অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
মিনি স্টেডিয়াম চাইলেন এমপি মাসুদ, মন্ত্রণালয় বলল—‘আপনাদের ত…
  • ০৯ নভেম্বর ২০২৬
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্…
  • ০৯ নভেম্বর ২০২৬
মোবাইল আর্থিক সেবায় আস্থার সংকট, প্রযুক্তির চেয়ে বড় চ্যা…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছাবে না, এবার সিদ্ধান্ত ঢাবির জরুরি বৈঠকে
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950