লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন সাদমান

০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ PM
স্ট্রেচারে করে মাঠের বাইরে সাদমান ইসলাম

স্ট্রেচারে করে মাঠের বাইরে সাদমান ইসলাম © সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে খেলেননি সাদমান ইসলাম। শুধু তাই নয়, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও এই ওপেনারকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেচগে। গোড়ালির লিগামেন্টের চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই ওপেনার।

সিলেট টেস্টের দ্বিতীয় দিন বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় চোট পান সাদমান। ভারসাম্য হারিয়ে গোড়ালিতে আঘাত পেয়েছিলেন তিনি। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসার পর 'এমআরআই' করানোর জন্য হাসপাতালেও পাঠানো হয়েছিল তাকে।

এদিকে বিসিবির সূত্র বলছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে সাদমানের। এর সঙ্গে হাড়েও হালকা চিড় ধরা পড়েছে। এজন্য তাকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে। ফলে, ঘরের মাঠে চলমান সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরেও তার সার্ভিস পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। আগামী ১০ ও ১১ নভেম্বর দুই ভাগে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা আছে ক্রিকেটার ও কোচিং স্টাফদের।

অন্যদিকে সাদমানের অনুপস্থিতিতে ওপেনিংয়ে বিকল্প খুঁজতে হচ্ছে নির্বাচকদের। এজন্য একজন জেনুইন ওপেনারকেই দলে নিতে চায় নির্বাচক প্যানেল। জানা গেছে, শিগগিরই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দল ঘোষণা করা হতে পারে।

আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর এবং ২৩ থেকে ২৭ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে বাংলাদেশ দল।

১৯১ জনের মৃত্যুর দায়ে কেনিয়ায় ধর্মগুরুকে ২০০ বছরের কারাদণ্ড
  • ০৭ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা, আলোচনা তুঙ্গে
  • ০৭ নভেম্বর ২০২৬
৩৫২ বারের প্রচেষ্টায় মিলল চাকরি, তবুও নাখোশ যুবক 
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাস…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিএমইউর রেসিডেন্সি প্রোগ্রামে সুযোগ পেলেন ১১২৪ চিকিৎসক, চার…
  • ০৭ নভেম্বর ২০২৬
হলো না রোমাঞ্চকর সমাপ্তি, বৃষ্টিবিঘ্নিত জয় ভারতের
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950