প্রতিরোধের বার্তা দিয়ে লাঞ্চে বাংলাদেশ

২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ PM
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ © টিডিসি ফটো

মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে আধিপত্য বাংলাদেশেরই ছিল। তবে সেশনের শেষদিকে মুমিনুল হক ২৮ রান করে আউট না হলে আরও স্বস্তিদায়ক অবস্থানে থাকতে পারত বাংলাদেশ।

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৬ রান তুলেছে স্বাগতিকরা। ২০ বলে ১৫ রান করে অধিনায়ক শান্ত এবং ৮০ বলে ৪২ রানে অপরাজিত আছেন ওপেনার সাদমান।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে নতুন বলে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটারদের চাপে রাখে ওয়েস্ট ইন্ডিজ। নিয়ন্ত্রিত লাইন-লেংথ বোলিংয়ে রান তোলার সুযোগ খুব একটা দিচ্ছিলেন না কেউই। এরই মধ্যে ধারাবাহিক চেষ্টার পুরস্কার পান জেইডেন সিলস, ফিরিয়ে দেন ওপেনার তানজিদ হাসানকে।

৭ রান করে সাজঘরে ফেরেন তানজিদ। সিলসের অফ স্টাম্পের কাছের লেংথ বলটি বাইরে বেরিয়ে যাচ্ছিল। কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন এই ওপেনার, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো গ্রিভসের হাতে। সহজ ক্যাচটি নিতে ভুল করেননি তিনি।

আরও দেখুন: দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর চবিতে টেলিটকের ৫ টাওয়ার স্থাপনের উদ্যোগ

এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। সাদমানকে সঙ্গে নিয়ে জমে উঠতে শুরু করে তার জুটি। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেন দুজনই। তাদের সাবলীল ব্যাটিংয়ে সচল থাকে রানের চাকা, ধীরে ধীরে শক্ত অবস্থানের দিকে এগোতে থাকে বাংলাদেশও।

তবে আরেকবার বড় ইনিংসের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করলেন মুমিনুল। শুরুটা ভালো হলেও ইনিংস লম্বা করতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটার। জোমেল ওয়ারিকানের বলে ২৮ রানেই সাজঘরে ফিরলেন।

মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বল পেয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন মুমিনুল। মিড অফের ওপর দিয়ে বল সীমানাছাড়া করতে চেয়েছিলেন। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ হয়নি। বল চলে যায় সরাসরি মিড অফে দাঁড়ানো শামার জোসেফের হাতে। সহজ ক্যাচ নিয়ে মুমিনুলের ইনিংসের ইতি টানেন তিনি।

আরও দেখুন: ৬৪ জেলায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, আবেদনের বাকি ২ দিন

চার নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক শান্ত। সাদমান ইসলামের সঙ্গে জুটি বেঁধে ক্রিজে থিতু হওয়ার পথে এগোচ্ছেন তিনি। দুজনের ব্যাটে স্বস্তি নিয়েই লাঞ্চে গিয়েছে বাংলাদেশ।

সরকারের সমালোচনা করে গ্রেপ্তার সেই নারীকে জামিন দিলেন আদালত
  • ২৮ অক্টোবর ২০২৬
এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জে…
  • ২৮ অক্টোবর ২০২৬
ট্রাক থামিয়ে ইয়াবা লুট, নেপথ্যে পুলিশ-সোর্স!
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট…
  • ২৮ অক্টোবর ২০২৬
জীবন নিয়ে সংশয়, এমপির ছেলেকে ইঙ্গিত করে ফেসবুকে কী লিখেছিলে…
  • ২৮ অক্টোবর ২০২৬
১,১৬৯ পদে ৫৪ জেলায় জনবল নিয়োগ দেবে ই-জোন এইচআরএম লিমিটেড, …
  • ২৮ অক্টোবর ২০২৬