এইচএসসি পাসে সেল্স অফিসার নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ

২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ AM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ AM
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড © টিডিসি সম্পাদিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেট্রিজ ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে সেল্স অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে আগ্রহী এবং পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। 

বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

পদের নাম: সেল্স অফিসার

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস

অভিজ্ঞতা: বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

আরও দেখুন: জনবল নিয়োগ দেবে বিডিজবস, নারী প্রার্থীদের অগ্রাধিকার

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর

দায়িত্ব ও কর্তব্য: সেল্স অফিসার পদে নিয়োগপ্রাপ্তদের দোকান থেকে পণ্যের অর্ডার নিতে হবে এবং অর্ডার অনুযায়ী দোকানে পণ্য সরবরাহ করতে হবে। পাশাপাশি বিক্রয় লক্ষ্য অর্জন এবং পরিবেশকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব পালন করতে হবে।

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা: প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা এবং ব্যাপক ভ্রমণের সক্ষমতা থাকতে হবে। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।

আরও দেখুন: পুরুষের ব্যথার অনুভূতিতে প্রভাব ফেলে নারীর উপস্থিতি, বলছে গবেষণা

আবেদন ও পরীক্ষার নিয়ম: আগ্রহী প্রার্থীদের আগামী ৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার) সকাল সাড়ে ৮টার মধ্যে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশ নিতে উপস্থিত থাকতে হবে। সঙ্গে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ক্যালকুলেটর এবং জীবনবৃত্তান্ত নিতে হবে।

পরীক্ষার স্থান

বগুড়া: হোটেল ৭১ ইন, শরীফা ট্রেড সেন্টার (আলতাফ আলী মার্কেট), নবাব বাড়ি রোড, বগুড়া।

আরও দেখুন: ৬৪ জেলায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, আবেদনের বাকি ২ দিন

ফেনী: স্কয়ার ফার্মাসিউটিক্যালস ডিপো অফিস, ০২ মোক্তারবাড়ি, উত্তর চারিপুর, ফেনী-৩৯০০।

যশোর: স্কয়ার ফার্মাসিউটিক্যালস ডিপো অফিস, নড়াইল রোড, ঝুমঝুমপুর, যশোর-৭৪০০।

সিলেট: স্কয়ার ফার্মাসিউটিক্যালস ডিপো অফিস, প্লট-১১, ব্লক-আই, শাহজালাল উপশহর, সিলেট।

আরও দেখুন: চলছে ৫০ বেসরকারি চাকরির আবেদন, এক নজরে দেখুন সব বিজ্ঞপ্তি

বিস্তারিত জানতে এখানে দেখুন।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬