বাংলাদেশ পুলিশ © সংগৃহীত
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০ হাজারের বেশি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪ জেলার যোগ্য পুরুষ ও নারী প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। সফলভাবে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করলে ১৭তম গ্রেডে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদসংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বেতন গ্রেড: ১৭তম গ্রেড
আরও দেখুন: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করছে বার কাউন্সিল
বেতনস্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা
আবেদন শুরু: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
বয়স: ৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
আরও দেখুন: কর অঞ্চল-৯ ঢাকায় ৩৮ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায়, ভোকেশনালসহ, ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
মোট আবেদন ফি: ৬৫ টাকা
পরীক্ষার সময়সূচি: প্রার্থীদের নিজ নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে নির্ধারিত তারিখ ও সময়ে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নিতে হবে। বিজ্ঞপ্তিতে জেলাগুলোকে কয়েকটি দলে ভাগ করে পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে।
আরও দেখুন: চলছে ৫০ বেসরকারি চাকরির আবেদন, এক নজরে দেখুন সব বিজ্ঞপ্তি
প্রথম দল: ১৩, ১৪ ও ১৫ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দল: ১৬, ১৭ ও ১৮ নভেম্বর ২০২৬
তৃতীয় দল: ১৯, ২০ ও ২১ নভেম্বর ২০২৬
চতুর্থ দল: ২২, ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬
আরও দেখুন: ৩৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে নজরুল বিশ্ববিদ্যালয়, আবেদন ১৯ নভেম্বর পর্যন্ত
পরীক্ষা শুরুর সময় সকাল ৮টা। তবে কোন জেলার প্রার্থী কোন দিনে অংশ নেবেন, তা মূল বিজ্ঞপ্তির জেলাভিত্তিক তালিকা দেখে নিশ্চিত হতে হবে।
লিখিত পরীক্ষা: ২৫ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
আরও দেখুন: ১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের টেলিটক আবেদন পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
বিস্তারিত তথ্য ও জেলাভিত্তিক শূন্য পদের তালিকা পাওয়া যাবে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে।
বিস্তারিত জানতে নিচে দেখুন।
