বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার দেবে চট্টগ্রাম উত্তর বন বিভাগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

২৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ AM
চট্টগ্রাম উত্তর বন বিভাগ

চট্টগ্রাম উত্তর বন বিভাগ © টিডিসি সম্পাদিত

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২৬ প্রদানের জন্য আবেদন আহ্বান করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় । ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বৃক্ষরোপণ, নার্সারি, ছাদবাগান, বনসৃজন এবং বৃক্ষসম্পর্কিত গবেষণা ও সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠান এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। সাতটি শ্রেণিতে তিনটি করে পুরস্কার দেওয়া হবে। 

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুরস্কারের নাম: বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২৬

আবেদনের যোগ্যতা: ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বৃক্ষরোপণসহ বৃক্ষসম্পর্কিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নকারীরা নির্ধারিত সাতটি শ্রেণিতে আবেদন করতে পারবেন।

পুরস্কারের শ্রেণি ও সংখ্যা

১. শিক্ষাপ্রতিষ্ঠান: প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, এবতেদায়ি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

আরও দেখুন: ১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২. প্রতিষ্ঠান ও সংগঠন: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, অধিদপ্তর, পরিদপ্তর, সেক্টর, করপোরেশন, প্রতিষ্ঠান, এনজিও, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা।

৩. ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ।

৪. ব্যক্তিমালিকানাধীন নার্সারি।

৫. ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সৃজিত ছাদবাগান।

৬. বন বিভাগ কর্তৃক সৃজিত বাগান।

আরও দেখুন: ৫ম থেকে ১০ম গ্রেডে কর্মকর্তা নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৭. বৃক্ষসম্পর্কিত গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন।

প্রতিটি শ্রেণিতে তিনটি করে পুরস্কার দেওয়া হবে।

আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার স্থান: আগ্রহীরা নিচে উল্লেখিত কার্যালয়গুলো থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

১. বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, চট্টগ্রাম উত্তর বন বিভাগ, বন পাহাড়, নন্দনকানন, চট্টগ্রাম।

২. চট্টগ্রাম জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

৩. সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়। এর মধ্যে রয়েছে মীরসরাই, বারৈয়াঢালা, নারায়ণহাট, হাটহাজারী, ইছামতি, রাঙ্গুনিয়া, পটিয়া, দোহাজারী, পদুয়া, কালীপুর, মাদার্শা, সন্দ্বীপ ও শহর রেঞ্জ। এ ছাড়া পটিয়া এসএফএনটিসি কার্যালয় থেকেও আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৬।

আরও দেখুন: চলছে ৫০ বেসরকারি চাকরির আবেদন, এক নজরে দেখুন সব বিজ্ঞপ্তি

যোগাযোগ: বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

ই-মেইল: [email protected]

ফোন: ০২৩৩৩৩৬৪৩৯৯।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬