চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৩ থেকে ১৬তম গ্রেডে ২২টি পদে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও দপ্তরে স্থায়ী ভিত্তিতে এসব পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী বাংলাদেশি নাগরিকেরা নির্ধারিত ফরমে আগামী ২৪ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পদসংখ্যা: ২২টি
চাকরির ধরন: স্থায়ী
বেতন: জাতীয় বেতন-ভাতাদি আদেশ, ২০২৬ অনুযায়ী ১৩তম, ১৪তম, ১৫তম ও ১৬তম গ্রেডে বেতন এবং বিধি অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে।
পদের নাম ও বেতন গ্রেড
১. হার্ডওয়্যার টেকনিশিয়ান: ৪টি পদ, ১৩তম গ্রেড।
২. সুপারভাইজার: ১টি পদ, ১৩তম গ্রেড।
৩. ফটোগ্রাফার (জুনিয়র): ১টি পদ, ১৪তম গ্রেড।
৪. টেকনিশিয়ান (মিউজিং এন্ড ইনস্ট্রুমেন্ট): ১টি পদ, ১৫তম গ্রেড।
৫. তবলা বাদক: ১টি পদ, ১৫তম গ্রেড।
৬. বাঁশি বাদক: ১টি পদ, ১৫তম গ্রেড।
৭. কীবোর্ড বাদক: ১টি পদ, ১৬তম গ্রেড।
৮. ড্রাইভার: ১টি পদ, ১৬তম গ্রেড।
৯. গ্রিনহাউজ টেকনিশিয়ান: ১টি পদ, ১৬তম গ্রেড।
১০. নিম্নমান সহকারী: ১টি পদ, ১৬তম গ্রেড।
১১. গ্রন্থাগার সহকারী গ্রেড-২ (আইন বিভাগ): ১টি পদ, ১৬তম গ্রেড।
১২. গ্রন্থাগার সহকারী গ্রেড-২ (ইতিহাস বিভাগ): ১টি পদ, ১৬তম গ্রেড।
১৩. গ্রন্থাগার সহকারী গ্রেড-২ (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ): ১টি পদ, ১৬তম গ্রেড।
১৪. কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী (ম্যানেজমেন্ট বিভাগ): ১টি পদ, ১৬তম গ্রেড।
১৫. কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী (ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা): ১টি পদ, ১৬তম গ্রেড।
১৬. ফটোকপিয়ার মেশিন অপারেটর: ১টি পদ, ১৬তম গ্রেড।
১৭. কেয়ারটেকার: ১টি পদ, ১৬তম গ্রেড।
১৮. ল্যাবরেটরি টেকনিশিয়ান (জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ): ১টি পদ, ১৬তম গ্রেড।
১৯. ল্যাবরেটরি টেকনিশিয়ান (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ): ১টি পদ, ১৬তম গ্রেড।
২০. জুনিয়র ক্যাটালগার: ১টি পদ, ১৬তম গ্রেড।
২১. কম্পিউটার ল্যাব সহকারী: ১টি পদ, ১৬তম গ্রেড।
২২. প্রোডাকশন সহকারী: ১টি পদ, ১৬তম গ্রেড।
আবেদন ফরম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা ফরম ডাউনলোডের ওয়েবপেজ থেকে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ও নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ নভেম্বর ২০২৬।
আবেদন জমা দেওয়ার নিয়ম: নির্ধারিত ফরমে প্রার্থিত পদের জন্য ছয় কপি আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র আগামী ২৪ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা: রেজিস্ট্রার অফিস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
যোগাযোগ: ০২৩৩৪৪৬০৭৬৫-৭৪, ৭৯-৯১, এক্সটেনশন-৪২০১।
বিস্তারিত জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখুন অথবা পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম ডাউনলোড করুন।
বিস্তারিত জানতে নিচে দেখুন।
