আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করছে বার কাউন্সিল

২৭ অক্টোবর ২০২৬, ১২:৫০ PM
বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিল © টিডিসি সম্পাদিত

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে নতুন এই বয়সসীমা কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে। বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত কাউন্সিল সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও দেখুন: কর অঞ্চল-৯ ঢাকায় ৩৮ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 

তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নতুন বয়সসীমা ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন বয়সসীমা অনুসরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামনে সপ্তাহের শুরুতে নবম পে স্কেলের বেতন, বেতন নির্ধারণে উ…
  • ২৭ অক্টোবর ২০২৬
পদোন্নতির পরও আয় কমতে পারে অনেক সরকারি চাকরিজীবীর
  • ২৭ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭
  • ২৭ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠান পাচ্ছে স্থাপন-একাডেমিক স্বীকৃতি-পাঠ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘আমার স্বামী ১৭-১৮টা বিয়ে করেছে’— হাফেজ তাশরীফের মা
  • ২৭ অক্টোবর ২০২৬
৬৪ জেলায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, আবেদনের…
  • ২৭ অক্টোবর ২০২৬