ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল © টিডিসি সম্পাদিত
ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ফরিদপুরে সাতটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, রেজিস্ট্রার, উপপরিচালক (হাসপাতাল) ও সহকারী পরিচালক (হাসপাতাল) পদে যোগ্য বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ফরিদপুর
পদসংখ্যা: ৭টি পদে নিয়োগ
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: মসজিদ বাড়ি সড়ক, ঝিলটুলী, ফরিদপুর-৭৮০০
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন-ভাতা নির্ধারণ করা হবে।
পদের নাম ও যোগ্যতা
১. অধ্যাপক
বিষয়: মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, ইউরোলজি, অ্যানেসথেসিওলজি, প্যাথলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন ও ফরেনসিক মেডিসিন।
২. সহযোগী অধ্যাপক
বিষয়: সার্জারি, কার্ডিওলজি, পেডিয়াট্রিক্স, এন্ডোক্রাইনোলজি, ইউরোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, প্যাথলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফরেনসিক মেডিসিন।
৩. সহকারী অধ্যাপক
বিষয়: মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, পেডিয়াট্রিক্স, অর্থোপেডিক, নিউরোলজি, ইউরোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ইএনটি, ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, কমিউনিটি মেডিসিন, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফরেনসিক মেডিসিন।
যোগ্যতা: অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য এমবিবিএস ডিগ্রিসহ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী অভিজ্ঞতা ও প্রকাশনা থাকতে হবে।
৪. প্রভাষক
বিষয়: ফরেনসিক মেডিসিন।
৫. রেজিস্ট্রার
বিষয়: মেডিসিন, সার্জারি, গাইনি ও অবস, ইএনটি ও চক্ষু।
যোগ্যতা: প্রভাষক ও রেজিস্ট্রার পদের বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত বিজ্ঞপ্তিতে আলাদাভাবে উল্লেখ করা হয়নি।
৬. উপপরিচালক (হাসপাতাল)
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতাল ব্যবস্থাপনায় এমপিএইচ (এমপিএইচ ইন হসপিটাল ম্যানেজমেন্ট), এমএইচএ অথবা হাসপাতাল/স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৭. সহকারী পরিচালক (হাসপাতাল)
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতাল ব্যবস্থাপনায় এমপিএইচ, এমএইচএ অথবা হাসপাতাল/স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠানো যাবে।
আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্র অথবা নাগরিকত্ব সনদের ফটোকপি এবং সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। চিকিৎসাসংক্রান্ত ডিগ্রিধারীদের হালনাগাদ বিএমডিসি নিবন্ধনের কপি ও অনুমোদিত জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের ফটোকপি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৬।
আবেদন পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ, মসজিদ বাড়ি সড়ক, ঝিলটুলী, ফরিদপুর-৭৮০০।
যোগাযোগ: ০১৭৭২০৮৪০৪০, ০১৯২৮-৮০৮২৫৫।
বিস্তারিত জানতে এখানে দেখুন অথবা নিচে দেখুন।
