১৫ জেলায় প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত

২৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ PM
প্লাজা ম্যানেজার (ইনচার্জ) নিয়োগে আবেদন চলছে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে

প্লাজা ম্যানেজার (ইনচার্জ) নিয়োগে আবেদন চলছে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘প্লাজা ম্যানেজার (ইনচার্জ)’ পদে ১৫ জেলায় কর্মী নিয়োগে ২৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড;

পদের নাম: প্লাজা ম্যানেজার (ইনচার্জ);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২৫-৪৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, যশোর, খুলনা, কুড়িগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, ময়মনসিংহ, নোয়াখালী, পাবনা, সাতক্ষীরা, সিলেট ও টাঙ্গাইল;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ, আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*বিবিএ অথবা বিবিএস ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ নভেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬