এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আরএফএল গ্রুপে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি করপোরেট সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে ১০০ কর্মী নিয়োগে ১৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে—চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;
বিভাগের নাম: করপোরেট সেলস;
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ;
পদসংখ্যা: ১০০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম