৪৪ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, আবেদন ২ নভেম্বর পর্যন্ত

২৫ অক্টোবর ২০২৬, ১০:২০ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২২ PM
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ (IPSC), ঢাকা’ জনবল নিয়োগে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ন্যাশনাল কারিকুলাম, ইংলিশ ভার্সন ও হিফজুল কুরআন বিভাগের জন্য দক্ষ, অভিজ্ঞ ও শিক্ষায় নিবেদিতপ্রাণ কর্মী গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে ১৩ ক্যাটাগরির পদে ৪৪ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। 

প্রকাশিত নিয়োগপত্র থেকে জানা গেছে, প্রতিষ্ঠানের প্রশাসনিক শীর্ষ পদের মধ্যে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। অধ্যক্ষ পদের নির্ধারিত বেতন ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা এবং উপাধ্যক্ষ পদের ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকা। উভয় পদের প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে যথাক্রমে ৫ বছর ও ২ বছরের পূর্ব অভিজ্ঞতার শর্ত দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ৩৯৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে, আবেদন শুরু ৮ নভেম্বর

শিক্ষা কার্যক্রমে গতি বাড়াতে সবচেয়ে বড় নিয়োগ দেওয়া হচ্ছে সহকারী শিক্ষক ও কো-টিচার পদে। ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞান ও আইসিটি বিষয়ে মোট ১৩ জন সহকারী শিক্ষক নেওয়া হবে। এছাড়া আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ে ৪ জন ও শারীরিক শিক্ষা, কালচারাল ও আর্ট-ক্যালোগ্রাফি বিষয়ে আরও ৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা। পাশাপাশি নারী প্রার্থীদের সমন্বয়ে ৯ জন ‘কো-টিচার’ নিয়োগের সুযোগ রয়েছে, যাদের বেতন হবে ১০,০০০ থেকে ১৮,০০০ টাকা। 

ধর্মীয় ও আবাসিক শৃঙ্খলা বজায় রাখতে ৪ জন অভিজ্ঞ আবাসিক হাফেজ নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি, যাদের বেতন হবে ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা। অন্যদিকে প্রাতিষ্ঠানিক দপ্তর সামলাতে ১ জন অ্যাডমিন, ১ জন হিসাবরক্ষক ও ১ জন কম্পিউটার অপারেটর নেওয়া হবে। কম্পিউটার অপারেটর পদের প্রার্থীর জন্য বাংলায় মিনিটে ২০ থেকে ২৫ শব্দ এবং ইংরেজিতে ২৮ থেকে ৩০ শব্দ টাইপিং গতির পাশাপাশি আইটি বিষয়ক কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। প্রশাসনিক পদগুলোতে বেতন ১০,০০০ থেকে ২৫,০০০ টাকার নির্ধারিত থাকবে। 

আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

প্রতিষ্ঠানের সহায়ক কর্মী হিসেবে ৪ জন অফিস সহকারী (পিয়ন ও আয়া), ২ জন সিকিউরিটি গার্ড এবং ১ জন অভিজ্ঞ বাবুর্চি নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৮,০০০ টাকা থেকে শুরু করে ১৮,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আগামী ২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে স্বহস্তে লিখিত বা পূর্ণাঙ্গ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন ফি হিসেবে পদভেদে ৩০০, ৪০০ ও ৫০০ টাকা নির্দিষ্ট ব্যাংক হিসাব বা বিকাশ নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনকারী প্রার্থীদের আগামী ৬ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টা ৩০ মিনিটে লিখিত পরীক্ষা, ডেমো ক্লাস ও ভাইভার জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, যার বিস্তারিত স্থান পরবর্তীতে এসএমএসের (SMS) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, ৩৪, পশ্চিম যাত্রাবাড়ী, দয়াগঞ্জ নতুন রাস্তা, ঢাকা-১২০৪ বরাবর আবেদনপত্র পাঠাতে পারবেন;

বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.ipscdhaka.com অথবা, 01880055130, 01895658147 নম্বরে যোগাযোগ করুন।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬