বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত

২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ PM
৮ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ মেডিকেল কলেজে

৮ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ মেডিকেল কলেজে © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল কলেজ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৮ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৫ নভেম্বর ২০২৬, বেলা ২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মেডিকেল কলেজ;

১. পদের নাম: প্রফেসর;

বিষয়/বিভাগ: অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি, মেডিসিন, সার্জারি/সার্জিকেল অনকোলজি, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, হেমাটোলজি, নেওন্যাটোলজি, নিউরোমেডিসিন, নিউরোসার্জারি, অপথালমোলজি, ফিজিক্যাল মেডিসিন, সাইকিয়াট্রি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ট্র্যান্সফিউশন মেডিসিন;

২. পদের নাম: অ্যাসোসিয়েট প্রফেসর;

বিষয়/বিভাগ: অ্যানাটমি, কমিউনিটি মেডিসিন, কার্ডিওলজি, ডার্মাটোলজি, সার্জারি, নিউরোমেডিসিন, নিউরোসার্জরি, নেফ্রোলজি,  রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন;

আরও পড়ুন: মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত

৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর;

বিষয়/বিভাগ: অ্যানাটমি, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, কার্ডিওলজি, প্যডিয়াট্রিক্স, হ্যামাটোলজি, নিউরোসার্জারি, নেফ্রোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন;

৪. পদের নাম: আরপি/আরএস;

বিষয়/বিভাগ: মেডিসিন, সার্জারি;

৫. পদের নাম: রেজিস্ট্রার;

বিষয়/বিভাগ: মেডিসিন, ডার্মাটোলজি, অপথালমোলজি, সার্জারি, অর্থোপেডিক্স, ইউরোলজি;

৬. পদের নাম: লেকচারার;

বিষয়/বিভাগ: অ্যানাটমি, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, প্যাথলজি, ফিজিওলজি;

আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

৭. পদের নাম: লাইব্রেরিয়ান;

বিষয়/বিভাগ: লাইব্রেরি/বিএমসি;

৮. পদের নাম: ডেপুটি লাইব্রেরিয়ান;

বিষয়/বিভাগ: লাইব্রেরি/বিএমসি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে মেডিকেল টেকনোলজিস্ট, আবেদন ১৯ নভেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের সিভিসহ আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

'প্রিন্সিপাল, বিএমসি, হাউজ# ৩৩-৩৫, রোড# ১৪/এ, ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৯' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৫ নভেম্বর ২০২৬, বেলা ২টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৯ অক্টোবর ২০২৬, পৃষ্ঠা ৫

পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার:…
  • ২৭ অক্টোবর ২০২৬
এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক…
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষকরা বেতনও নেবে সরকারের বিরুদ্ধে কটূক্তিও করতেই থাকবে—ই…
  • ২৭ অক্টোবর ২০২৬
যে চার নির্বাচন ১০ দিনের মধ্যে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বকে
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬