দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর চবিতে টেলিটকের ৫ টাওয়ার স্থাপনের উদ্যোগ

২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৯ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনা ঘটলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিম কোম্পানি টেলিটকের ইন্টারনেট ব্যবস্থা। এতে করে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। তবে এবার ভোগান্তি রোধে টেলিটকের ৫টি টাওয়ার স্থাপনের উদ্যোগ নিয়েছে চাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ প্রচেষ্টা এবং টেলিটকের প্রশাসনিক উদ্যোগ।

এর আগে চলতি বছরের ১৬ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সরকারি সিম কোম্পানি টেলিটকের নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়গুলো পর্যবেক্ষণ করে বিদ্যুৎ গেলেই অকেজো হয়ে পড়ে সরকারি সিমের ইন্টারনেট সেবা শিরোনামে ডেইলি ক্যাম্পাস তার ওয়েবসাইটে একটি সংবাদ প্রকাশ করে। 

সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে সরব হয় টেলিটক কর্তৃপক্ষ, চাকসু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর বিভিন্ন যোগাযোগ ও বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় টেলিটক ৫টি বিটিএস (বেস ট্রান্সসিভার স্টেশন) টাওয়ার স্থাপন করবে। এছাড়া চবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দৈনন্দিন মোবাইল যোগাযোগের খরচ কমাতে বিশেষ ভয়েস ও ডেটা প্যাকেজের প্রস্তাব দিয়েছে টেলিটক কর্তৃপক্ষ।

আরও দেখুন: এইচএসসি পাসে সেল্স অফিসার নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ

প্রস্তাবকৃত ক্যাম্পাসের ৫টি এলাকা হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন সংলগ্ন, ইন্সটিটিউট অব মেরিন সায়েন্স, প্রীতিলতা হল, ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এবং শহীদ সোহরাওয়ার্দী হলপাড়া। 

টেলিটক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টেলিটকের মাত্র ৩০ শতাংশ এলাকায় বর্তমানে উন্নতমানের নেটওয়ার্ক কভারেজ রয়েছে। তবে অবশিষ্ট ৭০ শতাংশ এলাকায় নেটওয়ার্ক কভারেজ দুর্বল বা একেবারেই নেই। নেটওয়ার্ক না থাকা এলাকাকে উন্নত করে ৮০ শতাংশ নেটওয়ার্ক সিস্টেমের আওতায় আনার প্রস্তাবনা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বাকি ২০ শতাংশ এলাকায় আইবিএস এবং স্ট্রিট সলুশন প্রদান করতে হবে মর্মে প্রস্তাবনা দেওয়া হয়েছে।

আরও দেখুন: জনবল নিয়োগ দেবে বিডিজবস, নারী প্রার্থীদের অগ্রাধিকার

আরও জানা গেছে, এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের জন্য বিশেষ ভয়েস ও ডেটা প্যাকেজ চালুর খসড়া প্রস্তাবনা দেওয়া হয়েছে। 

চাকসুর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও টেলিটক কর্তৃপক্ষের মাঝে একটি বৈঠক হয়েছে। সেখানে ক্যাম্পাসজুড়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে ৫টি টাওয়ার স্থাপনসহ বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। আশা করি, দ্রুত টাওয়ারগুলো স্থাপনের ফলে শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন সেবা পাবে। 

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
  • ২৮ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
  • ২৮ অক্টোবর ২০২৬
মাঠ পুনরুদ্ধার আন্দোলন, এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট…
  • ২৮ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
  • ২৮ অক্টোবর ২০২৬
উখিয়ায় নলকূপের গর্তে গ্যাসের আগুন ২৬ ঘণ্টাতেও নেভেনি
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রতিরোধের বার্তা দিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ২৮ অক্টোবর ২০২৬