বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ?

০৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ PM
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে আরও শক্তভাবে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নির্দিষ্ট কোনো লক্ষ্য সামনে না রেখে আপাতত লিড বাড়ানোর দিকেই মনোযোগী ক্যারিবীয়রা। এমনটাই জানিয়েছেন দলের ব্যাটার কাভেম হজ।

চতুর্থ দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৫ রান। এতে বাংলাদেশের বিপক্ষে তাদের মোট লিড দাঁড়িয়েছে ৩১৫ রান। অপরাজিত ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন হজ।

দিনের খেলা শেষে হজ জানান, উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। পঞ্চম দিনে কত রান পর্যন্ত এগোনো হবে, তা পরিস্থিতি বুঝেই ঠিক করবে দল।

তিনি বলেন, ‘উইকেট বেশ ভালো। আগামীকাল পরিস্থিতি মূল্যায়ন করে দেখব, এই উইকেটে কোন স্কোরটি ভালো হবে, কত রান করা উচিত এবং কী গতিতে ব্যাটিং করা দরকার। তবে আপাতত আমরা শুধু লিড বাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।’

ঢাকায় সিরিজের প্রথম টেস্টে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও সিলেটে দলের জন্য অবদান রাখতে পেরে সন্তুষ্ট হজ। তিনি বলেন, দলের প্রয়োজনে রান করতে পারাটা সব সময়ই আনন্দের। বিশেষ করে ম্যাচ যখন সমানে সমান অবস্থায় ছিল, তখন দলের জন্য গুরুত্বপূর্ণ রান করতে পেরে ভালো লেগেছে।

বাংলাদেশের হয়ে তাওহিদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসও ক্যারিবীয় ব্যাটারদের অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন হজ। তাঁর মতে, হৃদয়ের ইনিংস প্রমাণ করেছে উইকেটটি ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী। সেই আত্মবিশ্বাস থেকেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা বড় ইনিংস খেলার সাহস পেয়েছেন।

হজের ভাষায়, ‘যাঁরা ওই ইনিংসটি দেখার সুযোগ পেয়েছেন, তাঁরা প্রতিপক্ষ যে-ই হোক না কেন, এমন ইনিংসের দক্ষতা ও শক্তির প্রশংসা করবেন। এটি প্রমাণ করেছে যে উইকেটটি সত্যিই ভালো। ভাবনাটা এমন ছিল, সে যদি পারে, তাহলে আমরা কেন পারব না? শেষ পর্যন্ত ঠিক সেটিই হয়েছে।’

ওয়েস্ট ইন্ডিজ ড্রয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিং করছে—এমন ধারণাও নাকচ করেছেন হজ। তাঁর মতে, দুই দলই নিজেদের জন্য সেরা অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে। তাই ক্যারিবীয়দের আপাতত মূল পরিকল্পনা লিড আরও বাড়ানো।

শেষ দিনের লড়াইয়ে স্পিন বোলিং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মনে করছেন এই ব্যাটার। বাংলাদেশের স্পিনাররা ইতোমধ্যে উইকেট থেকে টার্ন আদায় করতে পেরেছেন এবং কিছু সময় রান আটকে রাখতে সক্ষম হয়েছেন বলে স্বীকার করেন তিনি।

হজ বলেন, ‘আমার মনে হয়, স্পিনই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাংলাদেশের কয়েকজন বোলার টার্ন পেয়েছেন এবং ম্যাচে কিছু সময় রান আটকে রাখতে পেরেছেন। তবে বিষয়টি নির্ভর করবে মানসিকতা ও অন্য ব্যাটাররা কীভাবে পরিস্থিতি মোকাবিলা করেন, তার ওপর। আগামীকাল পেসার, স্পিনার সবারই নিজ নিজ ভূমিকা পালনের সুযোগ থাকবে।’

চতুর্থ দিন শেষে ৩১৫ রানের লিড নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। এখন দেখার বিষয়, পঞ্চম দিনে কতক্ষণ ব্যাটিং চালিয়ে যায় ক্যারিবীয়রা এবং জয়ের জন্য বাংলাদেশকে কত বড় লক্ষ্য ছুড়ে দেয়।

স্বামীর পা ধরেও টিকল না সাত বছরের সংসার
  • ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • ০৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসার ১২ শতাধিক বাঁশ-গাছসহ ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৮ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
  • ০৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ?
  • ০৮ নভেম্বর ২০২৬
রাজধানীতে এবার ফ্লাইওভার থেকে থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি স…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950