অনন্য কীর্তি মুশফিকের, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস

০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্ট খেলার রেকর্ড স্পর্শ করেছিলেন মুশফিকুর রহিম। ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটের শততম ম্যাচে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে অনন্য কীর্তিও গড়েছিলেন তিনি। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সময়ে কিছুটা খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছিলেন উইকেটকিপার এই ব্যাটার।

চোটের কারণে হোম অব ক্রিকেট মিরপুরে সিরিজের প্রথম টেস্টে খেলা হয়ে উঠেনি তার। সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামলেও প্রথম ইনিংসে নিজের নামের প্রতি মোটেই সুবিচার করতে পারেননি মুশফিক। এবার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমেই গড়লেন অনন্য এক মাইলফলক।

প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক ছুঁলেন ২০০৫ সালে ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত এই ব্যাটার। সিলেট টেস্টের পঞ্চম ও শেষদিনে ২০তম ওভারে জোমেল ওয়ারিকানকে মিড-অনে ঠেলে দিয়ে এক রান নিয়েই এই কীর্তি গড়েন মুশি।

৪৩ রান থেকে দূরে থাকতে সিলেট টেস্টে মাঠে নেমেছিলেন মুশি। প্রথম ইনিংসে ৩৪ রান করেছিলেন। ফলে, দ্বিতীয় ইনিংসে ৯ রান করেই এই কীর্তি ছুঁয়ে নেন তিনি। ১০৭ ম্যাচে ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। আজও তার সামনে হাফ-সেঞ্চুরি ছোঁয়ার সুবর্ণ সুযোগ ছিল। তবে ব্যক্তিগত ৪৯ রানেই শামার জোসেফের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

টেস্ট ইতিহাসে ৫৯তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনটি ডাবল সেঞ্চুরি মারা মুশফিক। উইকেটকিপার এই ব্যাটারের ঠিক পরে আছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস (৭০৩৭)।

টেস্টে লাল-সবুজের প্রতিনিধিদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই আছেন মুমিনুল হক। ৮২ ম্যাচে ১৫২ ইনিংসে অভিজ্ঞ এই ব্যাটার ৫ হাজার ২৯৩ রান করেছেন।

মিনি স্টেডিয়াম চাইলেন এমপি মাসুদ, মন্ত্রণালয় বলল—‘আপনাদের ত…
  • ০৯ নভেম্বর ২০২৬
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্…
  • ০৯ নভেম্বর ২০২৬
মোবাইল আর্থিক সেবায় আস্থার সংকট, প্রযুক্তির চেয়ে বড় চ্যা…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছাবে না, এবার সিদ্ধান্ত ঢাবির জরুরি বৈঠকে
  • ০৯ নভেম্বর ২০২৬
সাগরপথে মিয়ানমারে সার পাচার: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় সাবলেট থাকাদের দুঃস…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950