র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুশফিক, অবনতি শান্ত-তাইজুলের

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ PM
মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম

মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম © সংগৃহীত

টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। অন্যদিকে একধাপ পিছিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলারদের তালিকায় দুই ধাপ অবনতি হয়েছে তাইজুল ইসলামের, তবে নিজের অবস্থান ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ।

বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে এই পরিবর্তনগুলো দেখা গেছে।

টেস্ট ব্যাটারদের তালিকায় একধাপ এগিয়ে মুশফিক এখন ১৬ নম্বরে অবস্থান করছেন। বিপরীতে একধাপ পিছিয়ে শান্ত নেমে গেছেন ২১ নম্বরে। আরেক ব্যাটার লিটন দাস অবশ্য আগের অবস্থানেই রয়েছেন। তিনি আছেন ৩৪ নম্বরে।

বোলিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য মিশ্র ফল এসেছে। দুই ধাপ পিছিয়ে তাইজুল ইসলাম নেমে গেছেন ১৫ নম্বরে। তবে মেহেদী হাসান মিরাজ ২৩ নম্বর অবস্থান ধরে রেখেছেন।

এদিকে টেস্ট ব্যাটারদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তবে দ্বিতীয় ও তৃতীয়স্থানে পরিবর্তন এসেছে। একধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ফলে তিনে নেমে গেছেন ইংল্যান্ডের জো রুট।

টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তবে সবচেয়ে বড় উন্নতি করেছেন ইংল্যান্ডের অলি রবিনসন। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ৬ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে।

‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬