ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম

৩১ আগস্ট ২০২৬, ০৫:০৬ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি আগস্টেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে নানান কারণে ম্যান ইন ব্লুদের এই সফর নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। দুই বোর্ড থেকেও এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। এরই মাঝে গুঞ্জন, আরেক দফা পেছাতে পারে ভারতের এই সফর।

যদিও দু'দলের মধ্যকার সিরিজটির জন্য নতুন দিনক্ষণ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। জনপ্রিয় ক্রীড়া প্ল্যাটফর্ম নট-আউট নোমানে এক বিশেষ সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি।

সিরিজটি বাতিলের গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সিরিজটি যে হবে না, তা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে একটা দ্রুত তথ্য জানিয়ে রাখি, উভয় বোর্ডই এটি বাস্তবায়নে খুবই আন্তরিক। বিসিসিআই এবং বিসিবি-দুই পক্ষই উপযুক্ত উইন্ডো খুঁজছে, কোন সময় কী করা যায়। আমরা মোটামুটি একটি সম্ভাব্য তারিখের কথা চিন্তা করছি। যদি বিসিসিআইয়ের ইচ্ছা নেতিবাচক দেখতাম, তবে আজ এ কথা বলতাম না। তাদের মনোভাব খুবই ইতিবাচক।’

তিনি আরও বলেন, ‘এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর বিসিবি সভাপতি হিসেবে আমি কখনও সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। যেহেতু বাংলাদেশ ও ভারত- দুদলেরই টানা খেলা রয়েছে, তাই উপযুক্ত তারিখ বের করার কাজ চলছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা এবং কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রেক্ষাপট নিয়ে তামিম বলেন, ‘মোস্তাফিজের বিষয়টি নিয়ে পুরো দেশ হতাশ হয়েছিল এবং এটি কোনোভাবেই হওয়া উচিত হয়নি। তবে যখন আমরা বিশ্বকাপের মতো জায়গায় খেলার সুযোগ পাই, যেখানে প্রথমবার কোয়ালিফাই করার পর পুরো দেশ উৎসবে মেতেছিল, সেখানে আরও বুদ্ধিমত্তার সঙ্গে আলোচনা করা যেত। আমরা শুরুতেই এমন এক জায়গায় গিয়ে ঠেকেছি, যেখান থেকে ফেরার পথ ছিল না।’

আইসিসির ভেতরের আলোচনা প্রসঙ্গে বিসিবিপ্রধান বলেন, ‘আমি এখন বিসিবির প্রতিনিধি হিসেবে আইসিসিতে আছি। সেই সময় আলোচনার টেবিলে যে বিষয়গুলো উঠে এসেছিল, তা যদি প্রকাশ্যে বলি তবে আপনারা অবাক হবেন। তবে সম্মানের খাতিরে আমি সেসব বলতে পারব না। পুরো ঘটনা বিশ্লেষণ করে আমার মনে হয়েছে, বিষয়টিকে আরও সতর্কতা এবং দক্ষতার সঙ্গে সামলানো যেত।’

স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬