বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?

২৭ আগস্ট ২০২৬, ০৬:২৫ PM
ভারত দল

ভারত দল © সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই ভারতের জন্য আরও কঠিন হয়ে গেল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে পয়েন্ট টেবিলে অবস্থান উন্নত করার সুযোগ ছিল শুভমান গিলদের। কিন্তু সোনাল দিনুশার দুর্দান্ত প্রতিরোধে ম্যাচ ড্র হওয়ায় সেই সম্ভাবনাও শেষ হয়ে গেছে। ফলে বাংলাদেশের নিচে থাকা ভারতকে এখন কঠিন সমীকরণ সামনে রেখে এগোতে হবে।

গতবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। এবারও সেই শঙ্কা উঁকি দিচ্ছে। বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১০ টেস্টে ৮ জয় নিয়ে তাদের পয়েন্ট শতাংশ ৮০। ৪ টেস্টে ৩ জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয়স্থানে।

অন্যদিকে ভারতের অবস্থান বেশ নাজুক। এবারের চক্রে ১১টি টেস্ট খেলে পাঁচটিতে জয় পেয়েছে তারা। হার ৪টি, ড্র দুটি। ফলে ৫১ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে ভারত। তাদের ওপরে রয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অবশ্য জয়ের খুব কাছেই পৌঁছে গিয়েছিল ভারত। প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পর শ্রীলঙ্কাকে ফলো-অন করান শুভমান গিলরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে লঙ্কান ব্যাটারদের প্রতিরোধ ভাঙতে পারেনি ভারত। বিশেষ করে সোনাল দিনুশার দৃঢ় ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করতে বাধ্য হয় ভারত।

এই ড্রয়ে ভারতের পয়েন্ট শতাংশ অপরিবর্তিতই থাকল। ম্যাচটি জিততে পারলে তা বেড়ে ৫৭ দশমিক ৫৮ শতাংশে উঠত। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হওয়ায় ফাইনালের দৌড়ে ভারতের পথ আরও কঠিন হয়েছে।

এখনও ভারতের হাতে রয়েছে ৮টি টেস্ট। ফাইনালে জায়গা নিশ্চিত করতে অন্তত ৭টি জয় প্রয়োজন হতে পারে। ৬টি জয় পেলেও সম্ভাবনা থাকবে, তবে সেক্ষেত্রে অন্য দলগুলোর ফলের ওপর নির্ভর করতে হবে। ৬ জয় ও দুই ড্রয়ে ভারতের পয়েন্ট শতাংশ ৬৪ দশমিক ৮১-এ উঠবে।

ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হবে নিউজিল্যান্ড সফর। ২০০৯ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি ভারত। ফলে বাকি ম্যাচগুলোর সমীকরণের পাশাপাশি কিউইদের বিপক্ষে কঠিন বিদেশ সফরও ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেটকে।

শেষ দুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে প্রায় ৬০ শতাংশ পয়েন্ট নিয়েও ফাইনালে ওঠার নজির রয়েছে। তাই ভারতের সামনে এখনও দরজা পুরোপুরি বন্ধ হয়নি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জয় হাতছাড়া হওয়ায় সেই পথ নিঃসন্দেহে আরও কঠিন হয়ে গেল।

আগামী বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত থাকবে কি না, এখন সেটাই বড় প্রশ্ন। আপাতত পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে থাকা শুভমান গিলদের সামনে বাকি আট টেস্টে নিজেদের সেরাটা দেওয়ার কোনো বিকল্প নেই।

শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধির নতুন বিজ্ঞপ্তি দেখুন এখা…
  • ২৭ আগস্ট ২০২৬
২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দ…
  • ২৭ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানাল ইসি 
  • ২৭ আগস্ট ২০২৬
দরপত্র ছাড়া জাবির মাঠ সংস্কারের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএমইউর অনকোলজি বিভাগে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট ল…
  • ২৭ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬