শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ

২৩ আগস্ট ২০২৬, ০৯:৪১ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ১০:০৫ AM
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ © সংগৃহীত

হতাশাজনক সমাপ্তিই ঘটল নাজমুল হোসেন শান্তর ইনিংসের। নাথান লায়নের বলে ডাউন দ্য উইকেটে এসে লং অফের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন। কিন্তু সোজা গিয়ে লং অফে দাঁড়িয়ে থাকা মিচেল স্টার্কের হাতে জমা পড়ে তার শট। 

ফলে ২১তম ওভারে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ৪৬ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৩ রান। এখনও ৮৩ রানে পিছিয়ে বাংলাদেশ। অভিজ্ঞ মুশফিকের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন লিটন দাস।

এর আগে, দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়ার শেষ দুই উইকেট দ্রুত তুলে নেওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। প্রথম আধঘণ্টায় উইকেট না পেলেও পরে শরীফুল ইসলাম দুর্দান্ত এক ডেলিভারিতে ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে দেন। ধারাভাষ্যকক্ষে সেই বলের বর্ণনা এসেছে, ‘নব্বইয়ের দশকে ওয়াসিম আকরামের মতো ডেলিভারি।’

শরীফুলের দুর্দান্ত ইয়র্কারটি একটু দেরিতে সুইং করে গ্রিনের পায়ে আঘাত করে। আম্পায়ার প্রথমে আউট দেননি। পরে রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। ৬৭ রান করে এলবিডব্লু হয়ে ফেরেন গ্রিন। এটি ছিল শরীফুলের সপ্তম উইকেট এবং তাতেই বাংলাদেশের পেসারদের মধ্যে নতুন রেকর্ড গড়েন তিনি।

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েন শরীফুল। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়ে এতদিন পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন শাহাদাত হোসেন। ১৮ বছর পর সেই রেকর্ড ভাঙেন শরীফুল।

অ্যাওয়ে টেস্টেও বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার এখন শরীফুলের। এর আগে দুই মাস আগে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম।

শেষ পর্যন্ত তাইজুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন জশ হ্যাজলউড। তবে ৩২ রানে অপরাজিত থাকেন নাথান লায়ন। অস্ট্রেলিয়া অলআউট হয় ২১০ রানে। ফলে প্রথম ইনিংসে ১৪৬ রানের লিড পায় তারা।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিতে বাংলাদেশের বোলাররা নিজেদের কাজটা বেশ ভালোভাবেই করেছেন। ১৫ ওভারে ৪৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন শরীফুল। তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি করে উইকেট।

আজ ‘কালো দিবস’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, কী হয়েছিল সেদি…
  • ২৩ আগস্ট ২০২৬
আউট মিরাজও, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
রাইস কুকারে ভাত রান্নার সময় প্রাণ হারালেন গৃহবধূ
  • ২৩ আগস্ট ২০২৬
হ্যাটট্রিক ‘ডাক’ লিটনের, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রদল সভাপতির সিট বাতিল, ক্যাম্পাসে…
  • ২৩ আগস্ট ২০২৬
শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬