জয়সওয়ালকে ‘বাঁচিয়ে দিল’ জয় শাহের আইসিসি?

২৪ আগস্ট ২০২৬, ০৪:৫৭ PM
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ

ভারত-শ্রীলঙ্কা ম্যাচ © সংগৃহীত

শাস্তি পেয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনেই বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি। কিন্তু শাস্তির ধরন দেখে অনেকেই অবাক। যে ধরনের ঘটনা ঘটেছে, তাতে আরও কঠোর শাস্তি হওয়ার কথা বলেই মনে করছেন অনেকে। তাহলে কি জয় শাহের নেতৃত্বাধীন আইসিসিই জয়সওয়ালকে ‘বাঁচিয়ে’ দিল?

জয়সওয়ালের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্ডোও একই শাস্তি পেয়েছেন। দু’জনের নামের পাশে একটি করে ডি-মেরিট পয়েন্ট যোগ হয়েছে। অর্থাৎ, আইসিসির বিচারে দু’জনকেই সমানভাবে দায়ী করা হয়েছে। দু’জনের ক্ষেত্রেই লেভেল-১ অপরাধের শাস্তি দেওয়া হয়েছে।

তবে এখানেই প্রশ্ন উঠছে, আইসিসির চেয়ারম্যানের পদে জয় শাহ থাকার কারণেই কি তুলনামূলকভাবে হালকা শাস্তি পেলেন জয়সওয়াল? মাঠে যে ঘটনা ঘটেছে, তা ক্রিকেটে খুব একটা দেখা যায় না। এমন ঘটনায় যেখানে কঠোর শাস্তির বিধান রয়েছে, সেখানে লেভেল-১ অপরাধ হিসেবে বিষয়টি কেন বিবেচনা করা হল, তা নিয়েই প্রশ্ন উঠছে।

অনেকের মতে, জয়সওয়াল ভারতীয় ক্রিকেটের অন্যতম ভবিষ্যৎ তারকা। তাই তার ক্যারিয়ারে বড় ধাক্কা দিতে চায়নি আইসিসি। সেই কারণেই সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তবে পাল্টা প্রশ্নও থাকছে, একই ঘটনা যদি অন্য কোনো দেশের ক্রিকেটার ঘটাতেন, সেক্ষেত্রেও কি একই ধরনের শাস্তি দেওয়া হত?

আইসিসির নিয়ম অনুযায়ী, মাঠে কোনো ক্রিকেটারকে শারীরিকভাবে আঘাত করলে সেটি লেভেল-৪ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। কোনো ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ রেফারি বা সাপোর্ট স্টাফকে ইচ্ছাকৃতভাবে আঘাত করলে সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে ২.১৮ ধারা প্রয়োগ করা হতে পারে। আন্তর্জাতিক ম্যাচে হিংসাত্মক আচরণের ক্ষেত্রেও রয়েছে কড়া শাস্তির বিধান।

লেভেল-৪ অপরাধ প্রমাণিত হলে কোনো ক্রিকেটারকে পাঁচটি টেস্ট অথবা ১০টি ওয়ানডে ম্যাচ থেকে শুরু করে আজীবন নির্বাসন পর্যন্ত দেওয়া হতে পারে। তবে ম্যাচ রেফারি যদি মনে করেন, ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে, তাহলে সেটিকে লেভেল-১ অপরাধ হিসেবে বিবেচনা করা যায়। সেক্ষেত্রে ম্যাচ ফির ২৫ বা ৫০ শতাংশ জরিমানা এবং ১ বা ২টি ডি-মেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। জয়সওয়ালকে এই ধারাতেই শাস্তি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে। আসিথা ফার্নান্ডোর বলে বোল্ড হয়ে যান জয়সওয়াল। ভারতীয় ব্যাটারকে আউট করার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন ফার্নান্ডোসহ শ্রীলঙ্কার ক্রিকেটারেরা। সেই সময় ফার্নান্ডোকে উত্তেজিত হয়ে কিছু বলতে দেখা যায়।

আউট হয়ে সাজঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন জয়সওয়াল। কিন্তু ফার্নান্ডোর কোনো মন্তব্য বা আচরণে আচমকাই মেজাজ হারান তিনি। পিছন ফিরে শ্রীলঙ্কার পেসারের দিকে এগিয়ে যান ভারতীয় এই ওপেনার। এরপর দু’জনকে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে  জয়সওয়ালকে ফার্নান্ডোর দিকে মাথা দিয়ে আঘাত করতেও দেখা যায়। যদিও পরিস্থিতি বেশি দূর গড়ায়নি। শ্রীলঙ্কার অন্য ক্রিকেটারেরা দ্রুত দু’জনকে সরিয়ে নেন।

স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬