জয়সওয়ালকে বল ছুঁড়ে শাস্তি পেলেন ক্যারিবিয়ান পেসার

১৩ অক্টোবর ২০২৫, ০৬:০২ PM
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ © সংগৃহীত

দিল্লি টেস্টে ভারতের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালের বিপক্ষে বোলিংয়ের সময় মেজাজ হারান জেডন সিলস। এ ঘটনায় ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না এই ক্যারিবিয়ান পেসার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ করায় জরিমানার কবলে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেস।

ভারতের প্রথম ইনিংসের লাঞ্চ বিরতির পরের ঘটনা। ২৯তম ওভারে সিলসকে টানা তিন বলে বাউন্ডারি মারেন জয়সওয়াল। পরের বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন এই ওপেনার। তাতেই যেন মেজাজ হারান সিলস। বল তুলে সরাসরি জয়সওয়ালের দিকে ছুঁড়ে মারেন এই ক্যারিবিয়ান। বল গিয়ে লাগে জয়সওয়ালের প্যাডে।

আইসিসির আচরণবিধির ২.৯ ধারায় বলা আছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপদজনক বা অনুপুযুক্তভাবে কোন খেলোয়াড়ের দিকে বল বা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ। 

এজন্য ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি সিলেসকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেলেন সিলেস। ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।

অবশ্য, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি নিয়ে আপত্তি তুলেন সিলেস। শুনানিতে সিলেস দাবি করেন, রান আউটের জন্য স্টাম্পের দিকে বল ছুঁড়ে মারেন তিনি। এরপর পুরো ঘটনার ভিডিও সিলেসকে দেখান পাইক্রফট। পরবর্তীতে শাস্তি মেনে নিয়েছেন সিলেস।

এশিয়ান গেমসে ‘বিশ্বকাপের অনুভূতি’ পাচ্ছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর দুই থানায় নতুন ওসি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্যপথ বন্ধ দেড় বছর, কর্মহীন শ্রমিকরা, কবে খুলবে টেকনাফ–…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সিন্ডিকেট সদস্য মনোনয়ন নিয়ে প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আমার পিএইচডি রিসার্চের টপিক ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
হারানো ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে ফেরালেন রাবির চার শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬