মুশফিকের সিদ্ধান্তে সম্মান রেখেও প্রত্যাবর্তনে আশাবাদী মিরাজ

১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৮ PM
মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম

মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম © সংগৃহীত

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশফিকুর রহিম। এরও আগে অনেকটা অভিমান থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছিলেন উইকেটকিপার এই ব্যাটার। এরপর থেকে নিয়মিত ঘরোয়া লিগে খেলছেন এবং দেশের হয়ে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন তিনি। তবে, সাম্প্রতিক সময়ে গুঞ্জন, আবারও ওয়ানডে দলে ফিরতে পারেন মুশি।

মূলত মেহেদী হাসান মিরাজই মুশির প্রত্যাবর্তনে আগ্রহ দেখিয়েছিলেন। বুধবার সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও ভবিষ্যতে দেখার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন টাইগার কোচ ফিল সিমন্স। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও উঠল মুশির প্রসঙ্গ। উইকেটকিপার এই ব্যাটারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আরও কয়েকদিন তাকে দলে পাওয়ার প্রত্যাশায় টাইগার দলপতি। 

তিনি বলেন, ‘অবশ্যই এই দুইজন (সাকিব-মুশফিক) অনেক কিংবদন্তি খেলোয়াড় এবং আমি একসাথে অনেকদিন খেলেছি তাদের, দুজনকেই পেয়েছি। আর যেহেতু এখনো তারা দুজনেই খেলছেন। মুশফিক ভাইয়ের ব্যাপারটা যেটা, অবশ্যই এরকম একজন খেলোয়াড় দলে থাকলে, অধিনায়কের জন্য অনেক সহজ হয়ে যায়।’

মুশফিকের ফিটনেসের প্রশংসার পাশাপাশি আক্ষেপ ঝেড়ে মিরাজ বলেন, ‘যেহেতু তিনি অবসরে গিয়েছেন এবং আমার কাছে মনে হয়, ফিটনেস অনুযায়ী যদি দেখেন তিনি অবশ্যই আরও কিছুদিন খেলতে পারতেন। কিন্তু যেহেতু তিনি অবসরে গিয়েছেন, অবশ্যই তার এই অবসরকে আমি সম্মান করি।’

তিনি আরও বলেন, ‘আমি যখন প্রথমে অধিনায়ক হয়েছিলাম, তখন আমি কথা বলেছিলাম। যেহেতু তিনি (মুশফিক) টেস্ট ক্রিকেট খেলছেন। আর অবসর নিয়েছেন, এটা তো শুধু অধিনায়ক হিসেবে আমার একার সিদ্ধান্ত না, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আছে, সবার একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। এটা সবার আলোচনার মাধ্যমে একটা জিনিস ছিল।’ 

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9