ফেসবুক লাইভে পরীমনি
চিত্রনায়িকা পরীমনি © সংগৃহীত
সাংবাদিকদের বয়কট করে কোনো কাজ হচ্ছে না বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি অভিযোগ করেছেন, প্রথমে তাকে বয়কটের ডাক দেওয়া হলেও তাতে কাজ না হওয়ায় এখন সরাসরি বিভিন্ন জায়গায় গিয়ে ভাঙচুর ও অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি সাংবাদিক পরিচয়ে তাকে অপদস্ত করা এবং তার কাজ বন্ধের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী।
আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব কথা বলেন পরীমনি। এ সময় তাকে ঘিরে চলমান বিতর্ক, আন্দোলন, বয়কটের প্রচারণা এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘আপনারা একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন, নেমে যেয়ে আন্দোলন করলেন। এই যে শেইমটা করলেন, আমাকে যে অপদস্তগুলো করলেন, তার জন্য কি সরি? আপনাদের ভাষাগুলো কী, আমাকে গালিটা দিলেন, এই রাইটসটা আসলে আপনাদেরকে কে দিয়েছে? এটা কোথায় পেলেন?’
নিজের কাজ বন্ধের চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আপনারা আমার কাজগুলো নষ্ট করছেন, ব্র্যান্ড মালিকদের হুমকি দিচ্ছেন ওনাকে কাজে নেয়া যাবে না। আপনারা একটা মব সৃষ্টি করছেন, ওখানে বয়কট করা হবে পরীমনিকে।’
পরীমনি বলেন, ‘এই থিওরিটা প্রথমদিন শুরু করছিলেন—বয়কট, বয়কট। তখন দেখছেন যে ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টা বা ৭২ ঘণ্টার মধ্যে এটা কোনো কাজে দিচ্ছে না, কারণ আপনাদের বয়কটে তো ওনারা আসলে মাথা ঘামাচ্ছেন না। বয়কট করলে জাতির কিছু যে হয় না, এটা আপনারা বুঝে গেছেন।’
তিনি আরও বলেন, ‘যখন বুঝলেন এই বয়কট শব্দটা দিয়ে কিছু করতে পারছেন না, তখন সশরীরে যেয়ে ভাঙচুর শুরু করছেন। পরীমনি যেখানে যাবে সেখানে যেয়ে অরাজকতা শুরু করবেন—এটাই হচ্ছে জাস্ট প্ল্যান। কালকে এরকম একটা সিচুয়েশন ঘটাইলেন কেমনে ভাই? কী ধরনের প্ল্যান আপনাদের মাথার মধ্যে ঘোরে, আপনারা কী ধরনের সন্ত্রাসী!’
তিনি বলেন, ‘জার্নালিস্ট হয়ে সুন্দর করে নাম একটা ট্যাগ লাগিয়ে যা ইচ্ছা তা শুরু করছেন। এটা তো আসলে কোনো জার্নালিজমের কাজ না। ফোন একটা হাতে নিলাম, একটা পেজ খুললাম, একটা রেজিস্ট্রেশন করলাম আর জার্নালিস্ট হয়ে গেলাম? আপনারা জার্নালিস্ট কী এটা বুঝেন?’
পরীমনি বলেন, ‘আপনি একটা মানুষের গলা টিপে ধরছেন—তোকে আমি মেরে ফেলব যতক্ষণ না অবধি তুই সরি বলবি, তুই মরে যাবি—এভাবে আসলে সরি বলানো সম্ভব?’
নিজের গালিগালাজের প্রসঙ্গেও কথা বলেন তিনি। পরীমনি বলেন, ‘একটা শুয়োর বাচ্চাকে শুয়োর বাচ্চা বলে গালি দিছি বলে খুবই ভুল করে ফেলছি? এটার জন্য যদি আমি সরি বলি তাহলে সেটা আমাকে বলতে হবে যে এটার জন্য তোমাকে অবশ্যই সরি বলতে হবে, তুমি গালিগালাজ করতে পারবা না।’
তিনি বলেন, ‘তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে এখানে ধরুক সেখানে ধরুক যা ইচ্ছা তাই করুক, তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে স্যার বলতে হবে—তো সেটা তো বলতে হবে।’
লাইভের শেষে তিনি বলেন, ‘মানে এসব করে আপনারা আমাকে সরি বলাবেন? সরি ধুয়ে পানি খা।’