ক্রীড়া উপদেষ্টার সভায় বিশ্বকাপ রহস্য উদঘাটনের আশা মেহেদীর

২২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ PM
শেখ মেহেদী

শেখ মেহেদী © সংগৃহীত

বিপিএলের ফাইনাল ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার অনুশীলন করেছে চট্টগ্রাম রয়্যালস। অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেন অধিনায়ক শেখ মেহেদী। এ সময় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে বিষয়টি বিসিবি ও সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন।

এদিকে আজই বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদীর উপস্থিত থাকার কথা। এর আগে মিরপুরে বিশ্বকাপ প্রসঙ্গে নিজের মতামত জানান তিনি।

এই অফস্পিনার বলেন, ‘ক্রিকেটার হিসেবে কে না চাইবে বিশ্বকাপ খেলতে? সবাই বিশ্বকাপ খেলতে চায়। তবে এইটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। তারা আমাদের অভিভাবক। তারা যা বলবে আসলে... ক্রিকেটার হিসেবে আমাদের সেটাই করা উচিত আমার মনে হয়।’

যদিও এ বৈঠকে ধোঁয়াশা কাটবে নাকি বিশ্বকাপ খেলতে না পারার হতাশায় পুড়তে হবে; সেই উত্তর নেই তার কাছে। 

এ নিয়ে মেহেদী বলেন, ‘এরকম কিছু নিয়ে কথা হয়নি এখনও। শুধু প্রত্যেকটা ক্রিকেটার, যারা বিশ্বকাপ দলে আছে, তাদের সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে, মিটিংয়ের জন্য। ওখানে গেলেই বোঝা যাবে আসলে রহস্যটা কী।’

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬