পদবী বদলে ফেললেন রোজা আহমেদ

১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ PM
রোজা আহমেদ

রোজা আহমেদ © সংগৃহীত

ঠিক এক বছর আগে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর জানান জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে সে সময় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে টানা কয়েক দিন ট্রেন্ডিংয়ে ছিল তাহসানের বিয়ের খবর। তবে বছর না ঘুরতেই এলো বিচ্ছেদের সংবাদ।

সম্প্রতি তাহসান জানিয়েছেন রোজার সঙ্গে আর তিনি থাকছেন না। দুজনে আলাদা থাকছেন। ভক্তরা এই দুঃসংবাদ যেমন পেয়ে আহত হয়েছিলেন তেমনই আশায় বুকও বাঁধছিলেন এই ভেবে যে রোজার দিক থেকে এখনো তাহসানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ইচ্ছে রয়েছে। কেননা রোজার ইনস্টাগ্রামে তাহসানের ছবি তিনি সেভাবেই রেখে দিয়েছেন। 

দুজনের একত্রে অসংখ্য স্মৃতিময় ছবি রেখে দিয়েছিলেন অক্ষত ভাবে। একইসঙ্গে রোজা নিজের নামের সঙ্গে খান পদবী অক্ষুণ রেখেছিলেন। তবে দুজনের পথ যে আলাদা হয়ে গেছে সেটা আরো স্পষ্ট হলো। ইনস্টাগ্রাম থেকেও তাহসানকে মুছে ফেললেন রোজা।

নিজের নামের সঙ্গে খান পদবী যুক্ত করেছিলেন। সেটাও মুছে ফেলেছেন। রোজার ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা গেল, কোথাও তাহসান নেই। ফলে এটা এখন আরো প্রকট যে সম্ভাবনার আশা ছিল তাও শেষ হয়ে গেল। রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ছিল রোজা আহমেদ খান।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। তারও দুই বছর আগে থেকে তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান। 

ট্যাগ: বিনোদন
বঙ্গোপসাগরে ফের সৃষ্টি হলো লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত
  • ১৫ জুলাই ২০২৬
ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথকে ফুটবল বিশ্বকাপের জন্য কেন ‘ব…
  • ১৫ জুলাই ২০২৬
সাংগঠনিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা শিবির সমর্থকের
  • ১৫ জুলাই ২০২৬
বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি ফুটবল ইতিহাসের সবচেয়ে তিক্ত…
  • ১৫ জুলাই ২০২৬
আজ প্রাথমিক শিক্ষা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণে নজর থাকবে যেসব তারকার ওপর
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence