ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আনোয়ারায় আটক

২২ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ PM
আটক রোহিঙ্গারা

আটক রোহিঙ্গারা © আটক

দালালের প্রলোভনে পড়ে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা শিশুসহ সাতজন রোহিঙ্গাকে আটক করেছে আনোয়ারা থানা-পুলিশ।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা-চুন্নাপাড়া (গোদারপাড়া) এলাকা থেকে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

আটক সাতজনের মধ্যে একজন শিশু, একজন বৃদ্ধ এবং পাঁচজন যুবক রয়েছেন। আটক ব্যক্তিরা হলেন হোসেন জেহার (১৮), আনোয়ার শাহ (১৭), মো. আয়ুব (২০), নুর হাসান (৯), নূর বশর (৩২), নুর হাশিম (১৮) ও রাশিদুল্লাহ (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে সাতজনের একটি দল পারকি চর হয়ে ওই এলাকায় অবস্থান করছিল। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা গ্রাম পুলিশকে বিষয়টি জানান। পরে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের পুনরায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬