শাবিপ্রবি ছাত্র হত্যার ঘটনায় আটক ৩

২৬ জুলাই ২০২২, ১১:২৪ AM
বুলবুল আহমদ

বুলবুল আহমদ © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমদ (২২) খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জুলাই) ভোর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে জালালাবাদ থানা পুলিশ। তবে তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, খুনের ঘটনায় সংশ্লিষ্টতা সন্দেহে ভোর রাতে তাদের আটক করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। জড়িত থাকার প্রমাণ পেলে গ্রেফতার দেখিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  

জালালাবাদ থানা পুলিশের এক কর্মকর্তা জানান, হত্যার ঘটনায় আটক তিনজনের সংশ্লিষ্টতা থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।  

এর আগে গতকাল সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ক্যাম্পাসে বেগম সিরাজুন্নেছা হল সংলগ্ন গাজীকালুর টিলায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হাতে শিক্ষার্থী বুলবুল ছুরিকাহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার ও পরে উন্নত চিকিৎসার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহম্মদ ইশফাকুল ইসলাম বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত একাধিক দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে।  

জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950