যবিপ্রবির জিনোম সেন্টারে করোনা শনাক্তের হার ৫২ শতাংশ

২৬ জানুয়ারি ২০২২, ১২:৫১ PM
যবিপ্রবি জিনোম সেন্টার

যবিপ্রবি জিনোম সেন্টার © ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘন্টার ফলাফলে ৫২ শতাংশ মানুষের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। জিনোম সেন্টারে মোট ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের করোনা পজিটিভ ও ১২২ জনের করোনা নেগেটিভ ফলাফল এসেছে। আজ ২৬ জানুয়ারি ঘোষিত করোনার টেস্টের ফলাফলে এ তথ্য উঠে আসে।

পরীক্ষণ দলের সদস্য ও নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, যশোরের ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জনের, মাগুরার ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের ও নড়াইলের ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ এসেছে।

পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ২০২০ সালের ১৭ এপ্রিল থেকে করোনাভাইরাস পরীক্ষা করে আসছে। এছাড়া মাত্র ৯০ মিনিটে কম খরচে করোনাভাইরাস পরীক্ষার জন্য নতুন 'সাইবারগ্রিন' পদ্ধতিও উদ্ভাবন করেন এ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আইফো…
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার বিরুদ্ধে ঐক্যবদ্ধ উয়েফা-কনকাকাফ, ৯৬ দেশের বিশ্বকাপ বয়…
  • ৩১ জুলাই ২০২৬
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালীগঞ্জ পৌরসভা
  • ৩১ জুলাই ২০২৬
এলপিএলে জ্বলে উঠলেন সাকিব, অলরাউন্ডার পারফরম্যান্সে জিতল দলও
  • ৩১ জুলাই ২০২৬
আফ্রিকায় ২৪ বছর পর ফিরছে বিশ্বকাপ, প্রস্তুত ৩ দেশের ১২ শহর
  • ৩১ জুলাই ২০২৬
ঢামেকের আটতলা থেকে তরুণীর ঝাঁপ, অতঃপর...
  • ৩১ জুলাই ২০২৬