১২ বছরে পা দিল শাবির ‘স্বপ্নোত্থান’

৩১ জুলাই ২০২১, ০৯:১০ PM
এগারো পেরিয়ে শাবির ‘স্বপ্নোত্থান’

এগারো পেরিয়ে শাবির ‘স্বপ্নোত্থান’ © টিডিসি ফটো

এগারো বছর পেরিয়ে বারোতে পা দিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’। শনিবার (৩১ জুলাই) বিকেলে কেক কেটে উদযাপন শুরু করেন সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল (১ আগস্ট) শোকাবহ আগস্টকে বিবেচনায় রেখে অনাড়ম্বর আয়োজনে ‘আবারো মানবতার অঙ্গীকারে নতুন যুগে’ স্লোগানকে সামনে রেখে জন্মদিন পালন করা হবে।

স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক বিবেক রায় বলেন, সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হলেও আমরা সুবিধাবঞ্চিত সকল মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি।

সভাপতি মো. মোছাদ্দেক হাসান বলেন, স্বপ্নোত্থান তার জন্মলগ্ন থেকেই কাজ চেষ্টা করে আসছে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর। স্বপ্নোত্থানের এই পথচলায় পাশে থাকার জন্য আমরা আমাদের সকল শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞ।

প্রসঙ্গত, সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে ২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্কুল, ব্লাড ও চ্যারিটি এই তিনটি উইং এ নিয়মিত কাজ করে যাচ্ছে ‘স্বপ্নোত্থান’। প্রতিবছর ইদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ ও চ্যারিটির প্রয়োজনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে সংগঠনটি।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬