শাবি ব্যবসায় প্রশাসনের নতুন ডিন অধ্যাপক খায়রুল

০৫ জুন ২০২১, ০৭:১৭ PM
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম

অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের নতুন ডিন হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৫ জুন) ব্যবসায় প্রশাসন অনুষদের সদ্যবিদায়ী ডিন অধ্যাপক ড. মনিরুল ইসলামের কাছ থেকে তিনি নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানিয়েছেন।

এ সময় অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে তাদের পক্ষে কাজ করব।

প্রসঙ্গত, ২০০৪ সালে শাবিপ্রবিতে যোগদানের পূর্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। পরবর্তীতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে যশোরে লিফলেট বি…
  • ১৭ অক্টোবর ২০২৬
বৃত্তি পাচ্ছেন ৭০ লাখ ছাত্রী, বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
  • ১৭ অক্টোবর ২০২৬
জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউ…
  • ১৭ অক্টোবর ২০২৬