সড়ক দুর্ঘটনায় আহত বিশ্ববিদ্যালয় শিক্ষক, ফেসবুকে হলো ‘জামায়াত-শিবিরের হামলা’

১১ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ PM
জয়নাব বিনতে হোসেন

জয়নাব বিনতে হোসেন © টিডিসি ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় পপুলার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন; যদিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়েছে, জামায়াত-শিবিরবিরোধী স্ট্যাটাস দেওয়ায় দুবৃত্তরা তার ওপর হামলা চালিয়েছে।

বাপ্পাদিত্য বসু নামে একজন লিখেছেন, আমার বোন, বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যালয়ের বাংলা বিভা‌গের সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তার উপর শি‌বি‌রের ক্যাডাররা নৃশংসভা‌বে হামলা ক‌রেছে। আজ যা কর‌ল, তার প্রতি‌শোধ বেঁচে থাক‌লে নেবোই। কথা দিলাম বোন। তিনি আরও লিখেন, জয়নাব বি‌ন‌তে হো‌সেন শান্তু বাংলা‌দেশ, স্বাধীনতা সংগ্রাম, মু‌ক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু নিয়ে এই বিপরীত স্রো‌তের মু‌খেও সোচ্চার ছি‌লেন। গত এক দেড় মাস আগে বিশ্ব‌বিদ্যালয়ের নব্য জামাতী প্রশাসন শান্তু‌কে ডে‌কে লি‌খিত ও মৌ‌খিকভা‌কে লেখা‌লে‌খি ও কথা বলা থে‌কে বিরত থাকার নি‌র্দেশ দেয়। শান্তুর সা‌থে ওই সম‌য়ে সংঘ‌টিত ঘটনাবলীর কার‌ণে আশঙ্কা হ‌চ্ছি‌লো যে ও এমন আক্রম‌ণের শিকার হ‌তে পা‌রে। আজ সেই আশঙ্কাই স‌ত্যি প্রমাণ হ‌লো।

আল আমিন রহমান নামের আরেকজন একই পোস্ট করে বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের উপর হামলা করেছে মবসন্ত্রাসী সংগঠন শিবির। জয়নাবের অপরাধ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছিলেন, বঙ্গবন্ধুর মর্যাদার কথা অকুণ্ঠ চিত্তে বলেছিলেন। এ কোন বাংলাদেশ?

তবে স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে গত শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি রিকশায় যাত্রা করছিলেন, তখন পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা মারলে তিনি পড়ে গিয়ে আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সানজিদা হক মিশু। তিনি বলেন, আহত শিক্ষক জয়নাব বিনতে হোসেনের মা আমাদের জানিয়েছে, রিকশায় যাওয়ার সময় পিছন থেকে একটি বাইক এসে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর তিনি পড়ে গিয়ে আহত হন। বর্তমানে জয়নাব বিনতে হোসেন আশঙ্কামুক্ত আছেন। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

পে স্কেলে বাড়ছে চিকিৎসা, যাতায়াত, মোবাইল ভাতা— কোন গ্রেডে ক…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ১৫ জন উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, দেখা যাবে ওয়েবসাই…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9