গোবিপ্রবি-কেআইএসটির মধ্যে আন্তর্জাতিক গবেষণা চুক্তি স্বাক্ষর

১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১ PM
বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং কেআইএসটির পক্ষে ড. চু ওয়ান নো স্বাক্ষর করেন

বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং কেআইএসটির পক্ষে ড. চু ওয়ান নো স্বাক্ষর করেন © সংগৃহীত

‘বায়োঅ্যাকটিভ পেপটাইড বাছাই ও রোগ নিরাময়ে বায়োঅ্যাকটিভ পেপটাইডের কার্যকর ভূমিকা’ শীর্ষক গবেষণা প্রকল্পে দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান কোরিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কেআইএসটি) সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি)।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে তার কার্যালয়ে গবেষণা প্রকল্পটির চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং কেআইএসটির পক্ষে ড. চু ওয়ান নো স্বাক্ষর করেন।

বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসানের তত্ত্বাবধানে এবং কেআইএসটির স্কুল পার্টনারশিপ প্রজেক্টের আর্থিক সহায়তায় ২০২৬ সালে এ গবেষণা প্রকল্পটি বাস্তবায়িত হবে।

প্রকল্পের মুখ্য গবেষক ড. মাহবুব হাসান জানান, মানবদেহে প্রাকৃতিকভাবে উৎপন্ন বায়োঅ্যাকটিভ পেপটাইড বা জৈব-সক্রিয় পেপটাইডসমূহের কার্যকারিতা নিয়ে বিশদ গবেষণার উদ্দেশ্যে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।

গবেষণা প্রকল্প প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতেও গবেষণা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9