গোবিপ্রবিতে জয় বাংলা চত্বরকে শহীদ হাদি চত্বর ঘোষণা শিক্ষার্থীদের

১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ AM
গোবিপ্রবির জয়বাংলা চত্বরে

গোবিপ্রবির জয়বাংলা চত্বরে © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক জুলাই বিপ্লবী ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশ থেকে সাধারণ শিক্ষার্থীরা জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে আজ থেকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে অবস্থিত সবচেয়ে বড় চত্বরটি একটি দলীয় স্লোগানের নামে রয়েছে। তাই আজ থেকে আমরা ঘোষণা করছি, এই স্থানের নাম হবে শহীদ হাদি চত্বর।

৩০ ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ,…
  • ২৫ অক্টোবর ২০২৬
১২-১৪ ও ১৬ হাজার টাকা হারে বৃত্তি পাচ্ছেন এসএসসি পাস ও বিশ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আগামীকাল
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরের বিজয়ী কে, জানেন মাত্র ৫ জন!
  • ২৫ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ–যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তা…
  • ২৫ অক্টোবর ২০২৬
ধানের শীষের নির্বাচন করতে চেয়েছিলেন মাহফুজ আলম
  • ২৫ অক্টোবর ২০২৬