হাদির মৃত্যুতে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও কফিন মিছিল

২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ PM
হাদির মৃত্যুতে গোবিপ্রবিতে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে

হাদির মৃত্যুতে গোবিপ্রবিতে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে © টিডিসি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশের শিক্ষাঙ্গনে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) তার মৃত্যুতে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নিয়ে শিক্ষার্থীরা শোক প্রকাশের পাশাপাশি দায়ীদের বিচার দাবি করেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে কফিন মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানেই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজা শেষে পুনরায় কফিন মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের নিচে এসে শেষ হয়। এদিকে হাদির জানাজায় শত শত শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা জানাজায় হাদির প্রতি দোয়া করেন। 

কফিন মিছিল থেকে শিক্ষার্থীরা হাদির মৃত্যুর সঙ্গে জড়িত সবার বিচার দাবি করেন। ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী লীগের প্রতি কড়া বার্তা দেন তারা।

মেয়াদ উত্তীর্ণের প্রায় ১১ বছর পর শ্রমিক দলের কমিটি
  • ২১ নভেম্বর ২০২৬
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, বিচার হবে দুই আ…
  • ২১ নভেম্বর ২০২৬
২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষ…
  • ২১ নভেম্বর ২০২৬
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬